শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কাজী এরতেজা হাসানের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরায় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে কর্মসূচি উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, দৈনিক ভোরের পাতা, দ্য ডেইলি পিপলস্ টাইমের সম্পাদক ও প্রকাশক এবং এফবিসিসিআই’র পরিচালক ড. কাজী এরতেজা হাসান।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন আর-রশিদের সভাপতিত্বে ও আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য কাজী হেদায়েত হোসেন রাজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এড. আজহার আলী, সদস্য ও অতিরিক্ত পিপি সৈয়দ জিয়াউর রহমান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, পৌর যুবলীগের আহ্বায়ক মনোয়ার হোসেন অনু, যুবলীগ নেতা রুমন, জেলা ছাত্র লীগের সভাপতি আশিকুর রহমান আশিক, পৌর যুগ্ম আহ্বায়ক তুহিনুর রহমান তুহিন, জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সিমা সিদ্দিকী, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ জুয়েল, সাবেক ছাত্রলীগ নেতা শেখ এজাজ উদ্দীন তাপস, শ্রমিক নেতা জাকির হোসেন টিটু, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ বনি, আওয়ামী লীগ নেতা কাজী দোলন, পৌর যুবলীগ নেতা রনি, নাইস, ছাত্র লীগ নেতা জুবায়ের আল জামান প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগের কর্মীরা অনেকাংশে অবহেলিত। দুঃসময়ে তাদের পাশে কেও থাকে না। তারা আরও বলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ড. কাজী এরতেজা হাসান যেভাবে কর্মীদের পাশে দাড়িয়েছে তা সত্যিই প্রসংশার দাবিদার এবং এমন কাজ সর্বমহলে প্রশংসনীয়।

ড. কাজী এরতেজা হাসান সাংবাদিকদের বলেন, প্রাকৃতিক দুর্যোগ, মহামারি, ধর্মীয় অনুষ্ঠানসহ জাতির যেকোনো ক্রান্তি লগ্নে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের পাশে দাঁড়িয়েছি। দলীয় ব্যানার ছাড়াও আমার বাবা মায়ের নামে করা আজিজা মান্নান ফাউন্ডেশনসহ ভোরের পাতা গ্রুপে’র ব্যানারে দীর্ঘদিন ধরে আমি আমার সাধ্যানুযায়ী কাজ করে যাচ্ছি। মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত মানুষের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন

সকল প্রকার দেশী-বিদেশী ঔষধের পাইকারি ও খুচরা বিক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা প্রশাসকের হলরুমে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশুবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম নুর ইসলামের মৃত্যুতে গভীরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি
  • সাতক্ষীরায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা
  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি
  • সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)’র লা*শ উদ্ধার
  • প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল
  • যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা