মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে উদ্ভাবনী কৃষি মেলার সমাপনী অনুষ্ঠানে সবজি বীজ ও সার বিতরণ

জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় এলাকায় কৃষিতে সংকট দিন দিন বাড়ছে। এই সংকট কাটিয়ে উঠতে কৃষকদের অভিযোজন চর্চা বাড়াতে ১০ ও ১১ এপ্রিল ২ দিন ব্যাপী কাঁঠালবাড়িয়া গ্রামে সাজুর মোড় সংলগ্ন মাঠে উদ্ভাবনী কৃষি মেলার আয়োজন করেছে শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়ন জলবায়ু অধিপরামর্শ ফোরাম। বিকাল ৪:০০ টায় এই উদ্ভাবনী কৃষি মেলার সমাপনী অনুষ্ঠানে স্টল প্রদর্শনকারীদের পুরষ্কার বিতরন ও ক্রেস্ট দেওয়া হয়েছে এবং সেরা কৃষক কৃষাণী নির্বাচন করে পুরষ্কার ও ক্রেস্ট দেওয়া হয়েছে। পুরষ্কার বিতরনের পরবর্তীতে এই মৌসুমে শ্যামনগর উপজেলার সুন্সিগঞ্জ, গাবুরা, কাশিমাড়ী ও ঈশ্বরীপুর ইউনিয়নে ৫৩১ জন কৃষকের মাঝে সবজি বীজ ও জৈব সার বিতরন উদ্বোধন করা হয়।

উক্ত উদ্ভাবনী কৃষি মেলার পুরষ্কার বিতরনী, সমাপনী ও বীজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ও জলবায়ু অধিপরামর্শ ফোরামের সহ-সভাপতি দেবীরঞ্জন মন্ডল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ূব ডলি, কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুজ্জামান আনিচ, জলবায়ু অধিপরামর্শ ফোরামের সম্পাদক, শিক্ষক ও সাংবাদিক রনজিৎ কুমার বর্মণ, অধিপরামর্শ সম্পাদক ও আতরজান মহিলা মহাবিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য সাহিদা বেগম, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আজাহারুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন মেলা উদযাপন কমিটির সভাপতি ও ইউনিয়ন জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি মোঃ শফিকুল বারী, লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার আলীম আল রাজী, প্রকল্প সমন্বয়কারী জি. এম মোশাররফ হোসেন, মাঠ সমন্বয়কারী মোঃ শওকৎ হোসেন, মনিটরিং অফিসার রনজিৎ কুমার মন্ডল, নলেজ এ্যান্ড রিসার্স ম্যানেজার কৌশিক রায় প্রমূখ।

উক্ত সমাপনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ কৃষাণীদের দড়ি টানা, হাঁড়ি ভাঙ্গা খেলা উপভোগ করেন ও স্টল পরিদর্শন করেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,“ মাননীয় প্রধানমন্ত্রী কৃষিকে প্রাধান্য দিয়েছেন। সেই কৃষিকে প্রাধান্য দিয়ে তিনি কৃষকদের আহবান করেছিলেন যে দেশের এক ইঞ্চি জমি যেন অনাবাদী না থাকে। এরই ধারাবাহিকতায় লিডার্স এর সহযোগিতায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উদ্ভাবনী কৃষি চর্চা বাড়াতে এই কৃষি মেলার আয়োজন করেছে। দর্শণার্থীরা এই প্রদর্শণী দেখে বাড়িতে গিয়ে চর্চা করবে বলে আমার বিশ্বাস।

সমাপনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পুরষ্কার ও ক্রেস্ট বিতরন করার পরে কৃষকদের মাঝে সবজি বীজ ও সার বিতরন উদ্বোধন করেন। এই উদ্ভাবনী কুষি মেলাটি লিডার্স এর সহযোগিতায় আয়োজন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বজ্রপাতে জেলের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নুর ইসলাম নামে এক জেলেরবিস্তারিত পড়ুন

রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা

দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • ‎ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল ‎
  • শ্যামনগরের মিড-ডে মিলের খাবারবাহী গাড়িতে অগ্রিম উৎপাদন তারিখের বনরুটি, গাড়ি জব্দ
  • শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ
  • শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ
  • খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগে শ্যামনগরে কৃষকদের বিক্ষোভ
  • সুন্দরবনে বনবিভাগের সদস্যদের ছোড়া গুলিতে জেলের মৃ*ত্যুর অভিযোগ
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে বাজেট বৃদ্ধির দাবি
  • শ্যামনগরে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রকল্প অবহিতকরণ সভা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • উপকূলীয় শিশু ও যুবদের মাঝে জার্সি বিতরণ ও খেলাধুলার উদ্ধুদ্ধকরণ
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা