শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণ ও ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণ ও অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় সরকারি কলেজ মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রাণলয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণ ও অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের ক্রীড়াঙ্গণের উজ্জল সম্ভাবনাময় জেলা সাতক্ষীরা। বেশি বেশি আয়োজন করতে হবে এধরনের টুর্নামেন্ট ও প্রশিক্ষণ। এসময় তিনি আয়োজকদেরকে ধন্যবাদ জানান। সাফ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ’২৪ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের ক্যাপ্টেন আফাইদা খন্দকার প্রান্তি ও নারী ফুটবল অধিনায়ক সাবিনা খাতুনসহ ১৫ বারের দ্রুততম মানবী সাতক্ষীরার মেয়ে শিরিন আক্তার আমাদের গর্ব।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রিকেট সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান শাহিন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য শিমুন শামস্।

মীর্জা মনিরুজ্জামান কাকন, সুন্দরবন ক্রিকেট একাডেমির পরিচালক ও জেলা কোচ মো. আলতাফ হোসেন, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, একরামুল হোসেন লালু, মো. রাশেদুজ্জামান সুমন, আক্তার হোসেন প্রমুখ। যুব ও ক্রীড়া মন্ত্রাণলয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টে মোট ৬টি দল অংশ নেয়।

উদ্বোধনী খেলায় অংশ নেয় ক্লেমন সাতক্ষীরা ক্রিকেট একাডেমি বনাম কালিগঞ্জ ক্রিকেট একাডেমি। এছাড়াও অংশগ্রহণকারী দলগুলো হলো- সোর্স অপ ক্রিকেট একাডেমি, সুন্দরবন ক্রিকেট একাডেমি, গোল্ডেন সাতক্ষীরা ক্রিকেট একাডেমি ও ভূষুরে ক্রিকেট একাডেমি। উদ্বোধনী খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন খন্দকার কবির হাসান ও মো. মেহের উল্লাহ এবং স্কোরার ছিলেন ইসরাইল হোসেন।

এসময় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, বিভিন্ন ক্লাব প্রতিনিধি, খেলোয়াড়, ক্রীড়ামোদি দর্শক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়