বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কুল চাষ করে স্বাবলম্বী হয়েছেন শার্শার মিজানুর গাজী

মোঃ সোহাগ হোসেন, (শার্শা) যশোর: শীতের সুস্বাদু ফল কুল, কোন কোন জায়গায় এই ফলটিকে চেনে আবার (বরুই) ফল হিসাবে। দেশে এখন টক-মিষ্টি দেশি ও বিদেশি বিভিন্ন জাতের কুল চাষ হয়ে থাকে। বাদ পড়েনি দেশের দক্ষিণের জেলা যশোরে।

জেলার একটি ইউনিয়নে নিজ উদ্যোগে কুল চাষ করে ভাগ্য পরিবর্তন করেছেন হতদরিদ্র মোঃ মিজানুর গাজী নামে এক কৃষক। হয়েছেন স্বাবলম্বীও। আগে মাত্র ২ কাঠা জমির উপরে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। পরিবারের সদস্য স্বামী-স্ত্রীসহ ৪ জন।

বর্তমানে কুল চাষ করে মাঠে ২ বিঘা ১২ কাঠা জমি ও বসতবাড়ির জন্য ১০ কাঠা জমি মোট ৩ বিঘা ২ কাঠা জমি কিনেছেন মিজানুর গাজী। বসবাসের জন্য করেছেন চাররুম বিশিষ্ট একটি ছাদের বাড়ি। তার এই বাগানে কাজ করে অনেকের ঘরে ফিরেছে স্বচ্ছলতাও। বাগানে চারজন শ্রমিক কাজ করেন, প্রতিজন মজুরি পায় ৪ শত টাকা।

জানা যায়, যশোরের শার্শা উপজেলার ৭নম্বর কায়বা ইউনিয়নের রাড়িপুকুর গ্রামের বাসিন্দা মোঃ মিজানুর গাজী ছিলেন একজন দিনমজুর। দশ বছর আগে ২০১৪ সালে দিনমজুরের পাশাপাশি নিজ উদ্যোগে ৬ বিঘা জমি লিজ নিয়ে শুরু করেন ৩ জাতের কুলবাগানের চাষ। কুলবাগান লাগাতে শুরুতেই খরচ করেন ৩ লক্ষ টাকা।

ওই বছরেই তিনি কুল বিক্রয় করেন ৩ লক্ষ ৬০ হাজার টাকা। প্রথম বছরেই কুল বিক্রি করে তার লাভ হয় ৬০ হাজার টাকা। জমি নিজ বিঘা প্রতি ২০ হাজার টাকা, ৬ বিঘা জমির লিজের মূল্য আশে একলক্ষ্য ২০ হাজার টাকা। আর সার ও কীটনাশক বাবদ খরচ হয় ৮০ হাজার টাকা। সব মিলিয়ে বছরে খরচ হয় ২ লক্ষ টাকা।

চলতি মৌসুমে জমি লিজ, কীটনাশক, ও গাছের পরিচর্যাসহ মোট ২ লক্ষ্য টাকা খরচ করে পুনরায় কুলের চাষ করেন তিনি। আবহাওয়া অনুকূলে থাকায় কুলের বাম্পার ফলন হওয়ায় খুশি মিজানুর গাজী। এবছর তিনি বাগানে থাই’আপেল, বল’সুন্দরী, ও টক কুলের চাষ করেছেন।

বাগান মালিক মিজানুর গাজী বলেন, এবছর বাজারে কুলের চাহিদা বেশি, দামও ভালো পাচ্ছি। প্রতি কেজি কুল বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা। তিনি আরো বলেন, এবছর আমার বাগানে যে পরিমাণ ফলন হয়েছে তাতে ৬ থেকে ৭ লাখ টাকার কুল বিক্রি করবো বলে তিনি আশাবাদী। তবে মিজানুর গাজীর দাবি এ পর্যন্ত উপজেলা কৃষি বিভাগ থেকে কোন পরামর্শ বা সহযোগিতা পাননি।

শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা বলেন, এই উপজেলায় বাণিজ্যিকভাবে কুলের চাষ হচ্ছে। কুল চাষীদের প্রয়োজনীয় পরামর্শের পাশাপাশি মিজানুরের মতো অন্য কৃষকদের এমন চাষে আগ্রহী করতে কাজ করছেন কৃষি বিভাগ।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি

এ বছর শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করায় যশোরের শার্শার কাঁচাবাজারেবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুমবিস্তারিত পড়ুন

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রীবিস্তারিত পড়ুন

  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ