বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় চাহিদা-দাম দুটোই বেড়েছে বেলের শরবতের

দক্ষিণ পশ্চিমের জেলাগুলোতে চলছে দাবদাহ। প্রতিদিনই রেকর্ড ভাঙছে তাপমাত্রা। অতিরিক্ত এই গরমে কিছুটা সস্তি পেতে সাতক্ষীরার শরবতের দোকানে ভিড় জমাচ্ছে মানুষ। অনেকে বাড়িতে শরবত তৈরি করছেন। এই শরবতের মধ্যে বেলের শরবতের চাহিদা সবচেয়ে বেশি।

সাতক্ষীরা জেলার বিভিন্ন গ্রামে প্রচুর বেল গাছ রয়েছে। কিছু এলাকায় হাইব্রিড বেলের চাষ হচ্ছে। এজন্য এখানে বেলের দামও অন্য এলাকার তুলনায় কিছুটা কম। তবে হঠাৎ করে চাহিদা বাড়ায় বেলের দাম আগের চেয়ে কিছুটা বেড়েছে।

সাতক্ষীরা বড় বাজারে বর্তমানে একেকটি বেল বিক্রি হচ্ছে ২০ থেকে ৫০ টাকা দরে। অনেকে বেল কিনে বাড়িতে শরবত তৈরি করছেন। তবে বেশিরভাগ মানুষ দোকান থেকে শরবত পান করেন।

সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ের একমাত্র বেলের শরবত বিক্রেতা মো. বাবলু জানান, তার দোকানে আগে প্রতিদিন ৫০ থেকে ১০০ গ্লাস বেলের শরবত বিক্রি হতো, বর্তমানে প্রতিদিন গড়ে ৫০০ গ্লাস শরবত বিক্রি হচ্ছে।

তিনি বলেন, বেল ছাড়া কাঁচা আমের শরবতও বিক্রি হচ্ছে। এছাড়া কলা দই ও লেবুর শরবত বিক্রি হচ্ছে।

হঠাৎ করে বেলের শরবতের চাহিদা বেড়েছে এজন্য বাড়তি দাম দিয়ে বেল কিনতে হচ্ছে জানিয়ে তিনি বলেন, আগে প্রতিগ্লাস শরবত ৩০ টাকায় বিক্রি হলেও রমজান উপলক্ষে প্রতিগ্লাস বেলের শরবত বিক্রি করছেন ২০ টাকায়।

সুলতানপুর বড় বাজারের ফল ব্যবসায়ী আবুল হোসেন বলেন, আগে গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে বেল গাছ ছিল। কিন্তু এখন সেই গাছের সংখ্যা কমে গেছে। অনেক এলাকায় হাইব্রিড বেলের চাষ হচ্ছে। সব মিলিয়ে আগের চেয়ে দাম বেড়েছে বেলের।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা