সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা

জালনোটের প্রচলন প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় সোনালী ব্যাংক পিএলসি, সাতক্ষীরা শাখার নিজস্ব ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোনালী ব্যাংক পিএলসি, সাতক্ষীরা শাখার আয়োজনে এবং সাতক্ষীরা সদর উপজেলার সকল তফসিলি ব্যাংকের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মো. মনজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, সাতক্ষীরার ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) এ.কে.এম. ফারুক ফয়সল এবং বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের যুগ্ম পরিচালক (ব্যাংকিং) মো. মিজানুর রহমান।

সোনালী ব্যাংক পিএলসি, সাতক্ষীরা শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (শাখা প্রধান) এ.এস.এম. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের যুগ্ম পরিচালক (ব্যাংকিং) মো. মিজানুর রহমান।

কর্মশালায় জালনোট শনাক্তকরণ, জালনোটের প্রচলন রোধে করণীয় এবং জালনোটের বিষয়ে সাধারণ জনগণকে সচেতন করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় জানানো হয়, খুলনা বিভাগের জালনোট-সংক্রান্ত মামলার তালিকায় সাতক্ষীরা দ্বিতীয় অবস্থানে রয়েছে। জেলায় জালনোট-সংক্রান্ত মোট ৯০টি মামলা রয়েছে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ৩৩টি, আশাশুনিতে ১৩টি, কালিগঞ্জে ১২টি, শ্যামনগরে ৯টি, তালায় ৮টি, কলারোয়ায় ৭টি, দেবহাটায় ৫টি এবং পাটকেলঘাটায় ৩টি মামলা রয়েছে।

বক্তারা জালনোটের বিস্তার রোধে ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও সাধারণ জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি লেনদেনের সময় নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য যাচাই করে গ্রহণ এবং সন্দেহজনক নোট পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ

ভাগ্য বদলের আশায় স্বজনদের মুখে হাসি ফোটাতে সুদূর লেবাননে পাড়ি জমিয়েছিলেন তরুণবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঝালমুড়ি বিক্রেতা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভা
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি
  • সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী
  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ
  • সাতক্ষীরায় কৃষি ব্যাংকের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত
  • মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রমে সাতক্ষীরা জেলা জামায়াত আমির
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন
  • সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার
  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত