সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) শহরের কামালনগর তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট (লেকভিউতে) জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আয়োজনে জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান খোকনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের নমিনি আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।

বার্ষিক সাধারণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির উদ্ধতন সহসভাপতি শেখ জামাল উদ্দিন, সহ-সভাপতি এ কে এম মোতাহারুল হক সজল, জিল্লুর রহমান, খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম কালু, শেখ আলমগীর হাসান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সমাজসেবা বিষয়ক সম্পাদক শাহাজান কবির, সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ সম্পাদক শাহিন হোসেন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, আব্দুল আজিজ বাবু, জাকির হোসেন বাবু, কামাল হোসেন, শেখ জাহাঙ্গীর হোসেন, নাজমুল হাসান ও অ্যাডভোকেট সাইদুর রহমান প্রমুখ।

বার্ষিক সাধারণ সভার আলোচ্য সূচির মধ্যে ছিল-নির্বাচন প্রসঙ্গ, আয়-ব্যয় ও বিবিধ বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

আগামী ৩০ দিনের মধ্যে ৩ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি করে ত্রি-বার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

এ সময় সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল কুমার সাধু।

একই রকম সংবাদ সমূহ

৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ

ভাগ্য বদলের আশায় স্বজনদের মুখে হাসি ফোটাতে সুদূর লেবাননে পাড়ি জমিয়েছিলেন তরুণবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঝালমুড়ি বিক্রেতা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভা
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি
  • সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী
  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ
  • সাতক্ষীরায় কৃষি ব্যাংকের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত
  • মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রমে সাতক্ষীরা জেলা জামায়াত আমির
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন
  • সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার
  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত