শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্রের উদ্বোধন

সাতক্ষীরার তালায় বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার নির্মিত পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্রের ফলক উন্মোচন এবং শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৬মে) দুপুরে বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার বাস্তবায়নাধীন সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর আওতাভুক্ত পটারী ও ডেইরী ফার্ম উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের। এরপর সংস্থার পটারী (টেরাকোটা) উপ-প্রকল্পের আওতায় নির্মিত পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্রের ফলক উন্মোচনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

উদ্বোধন শেষে মৃৎশিল্প উন্নয়নে নির্মিত এই কেন্দ্রের সামগ্রিক কার্যক্রম এবং ডেইরী ফার্ম উপ-প্রকল্পের আওতাভুক্ত ভার্মি-কম্পোষ্ট উদ্যোক্তাদের কার্যক্রম পরিদর্শন ও উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন অতিথিবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলী, সাসের পরিচালক সেখ ইমান আলী, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়ক এ, এস, এম মুজিবুর রহমানসহ সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় এসইপি- পটারী ও ডেইরী ফার্ম উপ-প্রকল্পদ্বয় বাস্তবায়ন করছে উন্নয়ন প্রচেষ্টা। পিকেএসএফ এর উপ মহা ব্যবস্হাপক জহির উদ্দিন আহমেদ উক্ত প্রকল্পটি সমন্বয় করছেন এবং কারিগরি সহায়তা করছেন প্রকল্প কর্মকর্তা মশিউর রহমান মিশু শাহ ও সহকারী প্রকল্প কর্মকর্তা শফিউল ইসলাম।

উক্ত প্রকল্পেদ্বয়ের মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলের ১০০০ গাভী পালনকারী ও ৪০০ জন মৃৎশিল্পীকে পরিবেশবান্ধব উপায়ে ব্যবসা পরিচালনায় আর্থিক, কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান