সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুইদিন ব্যাপী জেলা সাহিত্য মেলার উদ্বোধন

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে
জেলা সাহিত্য মেলা ২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা, কর্মশালা, প্রবন্ধ পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে সংস্কৃতিক মন্ত্রণালয়ের
অর্থায়ণে ও বাংলা একাডেমির সহযোগিতায় এবং সাতক্ষীরা জেলা প্রশাসনের বাস্তবায়নে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে প্রধান
অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জেলা সাহিত্য মেলা ২০২২ এর উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “সাহিত্য
মেলা মানে একটি উৎসব ও সাহিত্যিকদের মিলন মেলা। এই উৎসবটিকে সর্বস্তরের।মানুষের সামনে তুলে ধরতে হবে এবং ছড়িয়ে দিতে হবে। আমাদের বাঙালীদের দুটি
গৌরবের ইতিহাস আছে। একটি হচ্ছে ভাষা আন্দোলন আর একটি ১৯৭১ সালের মহান।মুক্তিযুদ্ধ। ভাষার দাবীতে রক্ত দেওয়া বিশ্বের কোন দেশ নেই এবং দেশের
স্বাধীনতার জন্য এত মানুষের রক্ত দেওয়া বিশ্বের কোন জাতি নেই।

কবি-সাহিত্যিকদের লেখনীর মাধ্যমে দেশের এই সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। জেলা সাহিত্য মেলার আলোচনা সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি
বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব জোহরা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, অতিরিক্ত
পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল হাদী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব
বসু, বাংলা একাডেমির ইমরুল উপপরিচালক ইউসুফ প্রমূখ।

আলোচনা সভা পূর্বে জেলা সাহিত্য মেলা উপলক্ষে শহিদ আব্দুর রাজ্জাক পার্ক হতে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালীটি জেলা
শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় গিয়ে মিরিত হয়।

এসময় জেলার প্রশাসনিক কর্মকর্তাসহ জেলার বিভিন্ন পর্যায়ের সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন।

একই রকম সংবাদ সমূহ

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাবিস্তারিত পড়ুন

  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা