মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে শিক্ষকের আত্মহত্যা

যশোরের মণিরামপুরে হরেন্দ্রনাথ রায় (৫৫) নামের এক স্কুল শিক্ষকের ঝুলন্ত মরাদেহ উদ্ধার হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) সকালে বাড়ির পাশের একটি আম গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় স্বজনরা তার মরাদেহ উদ্ধার করেন। হরেন্দ্রনাথ রায় উপজেলার পাঁচকাটিয়া গ্রামের ভবতরন রায়ের ছেলে। তিনি হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

৩ থেকে ৪ মাস আগে স্ট্রোক করে হরেন্দ্রনাথ রায়ের স্ত্রী অঞ্জনা রায় মারা যান। তিনি স্ত্রীকে খুব ভালবাসতেন। স্ত্রীকে হারানোর শোক সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে সহকর্মী ও স্বজনরা জানিয়েছেন।

হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখর চন্দ্র হালদার বলেন- হরেন্দ্রনাথ রায় স্ত্রীকে খুব ভালবাসতেন। কয়েকমাস আগে দুই ছেলে রেখে তার স্ত্রী মারা যান। এরপর অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। স্বজনরা তাকে বিভিন্ন ডাক্তারের কাছে চিকিৎসা করাচ্ছিলেন।

প্রধান শিক্ষক বলেন- স্ত্রী মারা যাওয়ার পর থেকে হরেন্দ্রনাথের দুই ছেলে এক খাটে বাবাকে নিয়ে ঘুমাতো। গত মঙ্গলবার দিবাগত রাতে বাবাকে নিয়ে দুই ছেলে ঘুমিয়ে পড়ে। এরপর বুধবার ভোরে দুই ছেলেকে ঘুমে রেখে বাড়ির পাশের গোপাল রায়ের পুকুর পাড়ে গিয়ে আম গাছের সাথে রশি জড়িয়ে তিনি ফাস দেন।

মণিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রসেনজিৎ মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন- ময়নাতদন্ত ছাড়া শেষকৃত্য সম্পন্নের জন্য মরাদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনিরামপুরের সন্তান ড.বিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন