শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিশ্ব ক্যান্সার দিবসে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী

“আসুন কমাই সেবার ব্যবধান” এই প্রতিপাদ্যকে সামনে
রেখে সাতক্ষীরায় বিশ্ব ক্যান্সার দিবস ৪ ফেব্রুয়ারি ২০২৩ শীর্ষক আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালী ও সাতক্ষীরায় নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালের ফলক উন্মোচন করা হয়েছে।

শনিবার (০৪ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিনেরপোতাস্থ সাতক্ষীরা ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট প্রাঙ্গণে সাতক্ষীরা ক্যান্সার কেয়ার এন্ড ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে সাতক্ষীরা ক্যান্সার কেয়ার এন্ড ওয়েলফেয়ার সেন্টার’র মহাসচিব ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. মো. মনোয়ার হোসেন’র সভাপতিত্বে ফলক উন্মোচন করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো
০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“এই প্রথম সাতক্ষীরায় নির্মিত হচ্ছে ক্যান্সার হাসপাতাল। আর এই মহৎ উদ্যোগ নিয়েছে মহৎ মনের অধিকারী ডা. মনোয়ার। তার এই উদ্দেশ্য ও মহৎ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। তার এই মহৎ উদ্যোগে সকলকে শামিল হতে হবে। তিনি আরো বলেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই জরুরী। আমি চাই সাতক্ষীরার একটি মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যায়। সাতক্ষীরার ডাক্তাররা উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। যে কারণে আমাদের বাহিরের জেলার মানুষও এজেলায় চিকিৎসা সেবা নিতে আসছে। দেশের ১৭ কোটি মানুষের চিকিৎসার জন্য জননেত্রী শেখ হাসিনা জেলায় জেলায় মেডিকেল কলেজ নির্মাণ করে
দিচ্ছেন। আলোচনা সভার শুরুতে ফলক উন্মোচন করে নির্মাণাধীন সাতক্ষীরা ক্যান্সার হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহানা মহিদ বুলু, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, ডা. সুশান্ত ঘোষ, সাতক্ষীরা মেডিকেল কলেজের কার্ডিওলজি কনসালটেন্ট ডা. সুমন কুমার দাস, রোটারিয়ান সৈয়দ হাসান মাহমুদ, ক্যান্সার নিয়ন্ত্রণে সাতক্ষীরার প্রেক্ষাাপট তুলে ধরে বক্তব্য রাখেন ডা. মো. নাজমুস সাকিব ব্রাইট, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাংবাদিক মোজাফফর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, নারী সংগঠক জোৎসনা দত্ত, এস কে এফ এর প্রোডাক্ট ম্যানেজার রাফাত শাহরিয়ার ইসলাম, ক্যান্সার পেশেন্ট মকবুল
হোসেন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, যুগ্ম সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলাম মোর্শেদ, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সাতক্ষীরা জেলা গ্রাম ডাক্তার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মিজানুর রহমান ডাবলু, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মীর মোশারফ হোসেন মন্টু, পৌরসভার প্যানেল মেয়র শেখ আনোয়ার হোসেন মিলন, উদিচী সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা মীর মোশতাক আলী, লাবসা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বিশ^নাথ মন্ডল প্রমূখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন।

একই রকম সংবাদ সমূহ

শারদীয় দুর্গোৎসবের শেষলগ্নে বাইনতলায় বন্ধু-স্বজনদের প্রাণের মেলবন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবের বিদায়লগ্নেও উৎসবে ভাঁটা পড়ে না বাঙালির প্রাণের টানে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ২৪ অক্টোবর থেকে সাঁতার প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় আগামী ২৪ অক্টোবর থেকে মাসব্যাপী (অ-১৪) ফ্রি সাঁতারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বল্লি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলমের পূজা মন্ডপ পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার বল্লি ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী মোঃবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আলিপুর ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন
  • স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া: সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • সাতক্ষীরার বেতনা নদীর তীরে দুই হাজার বৃক্ষরোপণ
  • সাতক্ষীরা পৌরদীঘিতে লাইফ জ্যাকেট ছাড়াই চলছে রাতের ঝুঁকিপূর্ণ যাত্রা
  • সাতক্ষীরায় প্রাইমারির নবনিযুক্ত শিক্ষকদের পদায়নপত্র তুলে দিলেন জেলা প্রশাসক
  • তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের পদক্ষেপ জানাতে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের সাথে বাকশিস নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার
  • সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত উদ্যোগ, সাতক্ষীরায় নিরাপদ সড়ক দিবসের প্রস্তুতি সভা
  • দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন