বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপকূলে সমন্বিত পানি ব্যবস্থাপনা ও জীবন মান উন্নয়নে কাজ করছে লিডার্স

উপকূলে সমন্বিত পানি ব্যবস্থাপনা ও মানুষের জীবন মান উন্নয়নে কাজ করছে বেসরকারী উন্নয়ন সংগঠন লিডার্স।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় লিডার্স পানি ব্যবস্থাপনা ও মানুষের জীবন মান উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য জায়েদ সাস্টেইনেবিলিটি প্রাইজ ২০২৩ পাওয়ায় শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে সাংবাদিকদের সাথে মিট দ্যা প্রেসের আয়োজন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলামের সভাপতিত্বে মূল বক্তব্য উপস্থাপন করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। আরও উপস্থিত ছিলেন লিডার্স এর কার্যনির্বাহী কমিটির সদস্য ও আতরজান মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, সদস্য, সাংবাদিক ও শিক্ষক রনজিত বর্মণ সহ শ্যামনগর উপজেলা প্রেসক্লাব, রিপোটার্স ক্লাব এবং অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

মূল বক্তব্য তুলে ধরে বলা হয়, গত ১৬ জানুয়ারি ২০২৩, সোমবার আবুধাবীতে এক জমকালো অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের মহামান্য রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের হাত থেকে জায়েদ সাস্টেইনেবিলিটি প্রাইজ ২০২৩ গ্রহণ করেছেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল।

মূল বক্তব্যে আরও বলা হয়, লিডার্স ২০০৩ সাল থেকে উপকূলীয় এলাকায় সুপেয় পানি ও কৃষিকাজে সেচের পানির সংকট নিরসনে সমন্বিত পানি ব্যবস্থাপনা গড়ে তুলেছে। সুপেয় পানি নিশ্চিত করার লক্ষ্যে লিডার্স ১৮৫টি রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম, ৬৫টি পিএসএফ, ১০টি এমএআর, ৫২৫০টি বায়োস্যান্ড ফিল্টার স্থাপন, ২১টি পুকুর খনন ও ২টি রিভার্স অসমোসিস স্থাপন করেছে। এছাড়াও কৃষি ক্ষেত্রে সেচ ব্যবস্থাপনায় উন্নতির জন্য ৭টি গভীর নলকূপ স্থাপন, ৩টি খাল খনন এবং ৬৯টি মিনি পুকুর খনন করেছে। লিডার্স-এর বাস্তোয়িত কার্যক্রমের ফলে কমপক্ষে ১৫,৮৮১ পরিবারের মাঝে নিরাপদ সুপেয় পানির সরবরাহ নিশ্চিত হয়েছে এবং ভূ-পৃষ্ঠের ও কম লবণাক্ত ভূগর্ভস্থ পানির সর্বোত্তম ব্যবহারের কারণে প্রায় ৫০০ একর জমি শুষ্ক মৌসুমে কৃষি উৎপাদনের আওতায় এসেছে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে বিদ্যালয়ের অফিসে আগুন: পুড়ে গেছে কম্পিউটার, শিক্ষা উপকরণ ও নথিপত্র

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে ‘অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল