মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৪৫ উপজেলায় সাতার শেখানোর আওতায় এসেছে ৩ লাখ ৬০ হাজার শিশু

সাতক্ষীরায় শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা উপলক্ষ্যে প্রেস ব্রিফিং

সাতক্ষীরায় শিশুদের সুরক্ষা বিষয়ক কর্মশালা উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত ব্রিফিংয়ে নিউইয়র্ক ভিত্তিক সংগঠন সিনারগোস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এষা হোসেন গণমাধ্যমকে জানান, ৫ টি জেলার দায়িত্বশীল ৩০ জন ব্যাক্তি এ আয়োজনে অংশগ্রহণ করছেন।

এই আয়োজন উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবা আক্তার।

সাতক্ষীরার মোজাফফার গার্ডেনের ওয়াটার কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালা ও ব্রিফিংয়ে এষা হোসেন জানান, সাতক্ষীরাসহ ৫টি জেলা পানিতে ডুবে শিশু মৃত্যুরোধে সাতার শেখানো, শিশু যত্নকেন্দ্র এরমধ্যে অন্যতম। ৪৫ টি উপজেলায় ৩ লাখ ৬০ হাজার শিশুকে এ পর্যন্ত সাতার শেখানোর আওতায় আনা হয়েছে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, সিনারগোস প্রোগ্রাম ম্যানেজার এম রিজওয়ান খান, মোর্শেদ খান চৌধুরী, গণমাধ্যম বিষয়ক বেসরকারি সংগঠন সমষ্টি’র প্রোগাম কো-অর্ডিনেটর জাহিদুল হক খান, খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর শরীফুল্লাহ কায়সার সুমন।

শুক্রবার থেকে চলা এই কর্মশালা শেষ হবে সোমবার। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আইসিবিসি প্রকল্প,বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক (বেন),সিনারগোজ ইন্টারন্যাশনাল, ব্র্যাক, সিআইপিআরবি, আই ডাব্লিউ এফ, উত্তরণ, পদেক্ষেপ ও গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমস্টি ফাউন্ডেশন এর দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, চ্যানেল টোয়েন্টিফোরের ডিস্ট্রিক্ট রিপোর্টার ও সাতক্ষীরা জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য সচিব সাংবাদিক আামিনা বিলকিস ময়না, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকা ও নাগরিক টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি কৃষ্ণ মোহন ব্যানার্জী, মানবজমিনের জেলা প্রতিনিধি এস এম বিপ্লব।

কর্মশালায় আলোচনা করেন, সিনিয়র সাইক্লোজিস্ট শারমিন আবেদিন ইরা, সিনারগোস কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, রাফি চৌধুরী, জয়েন্ট ডিরেক্টর আনিস চৌধুরী, মেন্টাল হেলথ ফার্স্ট এইড ট্রেইনার ফাতেমা পারভিন পতুল, উত্তরণের ফোকাল পার্সন মনিরুজ্জামান জমাদ্দার, ভোলার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আক্তার হোসেন, বাগেরহাটের শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান, সাতক্ষীরা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, ভোলার এসিসট্যান্ট ম্যানেজার মোর্শেদ আলী, বাগেরহাটের এসিসট্যান্ট ম্যানেজার ওয়াশিকুর রহমান, সাতক্ষীরার এসিসট্যান্ট ম্যানেজার রওশন আরা রুমা, উ্ত্তরণের ইসিসিডি অফিসার ইকবাল হোসেন, নিগার সুলতানা নুপুর, পিও ফারজানা খান, বরগুনার ইসিসিডি অফিসার আমিনুর রহমান, এরিয়া কো-অর্ডিনেটর রজত জ্যোতি সেন, ভোলার ইসিসিডি অফিসার শামিমা হীরা, পিও হারুন-উর-রশীদ, ইসিসিডি অফিসার পিকলু হোসেন, বেন কো-অর্ডিনেটর মেহেদি হাসান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!

সাতক্ষীরা যুগ্ম জেলা জজ ১ম আদালতে দেওয়ানিয়া ১৩১/২৪ নং মামলা চলমান আছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ
  • নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • উপকূলের মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন
  • সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষা সহায়তার অঙ্গীকারে ‘এএসপি ডে’ উদযাপিত
  • মাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসী
  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা আনুষ্ঠানিক উদ্বোধন
  • সাইবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল
  • সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা
  • প্রকৃতি, সুন্দরবন, চিংড়ি শিল্প ও ঐতিহ্যের অপার সম্ভাবনার জেলা সাতক্ষীরা
  • জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল