সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাবিতে সাতক্ষীরার শিক্ষার্থীদের ‘হোয়াইট গোল্ড ফেস্ট’

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাতক্ষীরা (ডুসাস) এর উদ্যোগে ‘হোয়াইট গোল্ড ফেস্ট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। আয়োজনের কর্মসূচির মধ্যে ছিল ক্রিকেট ম্যাচ, জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্র প্রদর্শনী, চিংড়ি উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান পরিবেশনা। অনুষ্ঠানের শেষাংশে রাতের খাবার হিসেবে সাতক্ষীরার সুস্বাদু চিংড়ি-ভাত পরিবেশন করা হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. আহসান হাবীব ইমরোজ বলেন, ‘দীর্ঘদিনের অচলায়তন ভেঙে সাতক্ষীরার শিক্ষার্থীদের সংগঠন ‘ডুসাস’ এর উদ্যোগে একটি সফল মিলনমেলার আয়োজন সম্পন্ন হয়েছে। ডুসাসের ইতিহাসে সম্ভবত এটিই সর্ববৃহৎ আয়োজন। খুবই স্বল্প সময়ের এই আয়োজনে আমরা অসম্ভব রকম আন্তরিকতা এবং সহযোগিতা পেয়েছি। আগামীতে সবার এ ধরনের সহযোগিতা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অব্যাহত থাকলে ডুসাস কার্যতই একটি শিক্ষার্থীবান্ধব এবং সুগঠিত প্লাটফর্ম হয়ে উঠবে।’

সভাপতি দর্শন বিভাগের শিক্ষার্থী মো. আলী আশরাফ সিদ্দিকী বলেন, ‘বিগত বছরগুলোতে আমাদের সংগঠন একটা ঘুনে ধরা অবস্থায় ছিলো। এটি পরিবর্তনের লক্ষ্যেই মূলত আমাদের আজকের আয়োজন। যাতে আমরা সবাই ডুসাস পরিবারে ইনগেইজ হতে পারি। এড়াছা শীতের এই মৌসুমে ক্যাম্পাসে বিভিন্ন ছাত্রকল্যাণ সংগঠন বিভিন্ন উৎসবের আয়োজন করছে। আমরা ব্যতিক্রম কিছু করার চেষ্টা করেছি। আমরা আমাদের এলাকার জিআই পণ্য চিংড়িকে তুলে ধরার চেষ্টা করেছি। এই আয়োজনের মাধ্যমে আমাদের সকলের মধ্যে বন্ধন সৃষ্টি হয়েছে। পাশাপাশি আমাদের আঞ্চলিক কালচারকেও প্রোমোট করা হয়েছে।’

শিক্ষার্থীদের মধ্যে হওয়া ক্রিকেট ম্যাচে কালীগঞ্জ উপজেলা দল চ্যাম্পিয়ন এবং দেবহাটা উপজেলা দল রানার্সআপ হয়েছে। নারী শিক্ষার্থীদের মধ্যে হওয়া পিলো পাসিং খেলায় তালা উপজেলার ও বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সামিয়া ইফফাত প্রথম, আশাশুনি উপজেলার ও বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের আশামনি তায়েবা দ্বিতীয় এবং সদর উপজেলার ও বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের জেবা ফারিয়া তৃতীয় হয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বহুল আকাঙ্ক্ষিত বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেবিস্তারিত পড়ুন

শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বিএনপি সরকার বাস্তবায়ন করেছে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোকে আরও উদ্ভাবনী, জবাবদিহিমূলক,বিস্তারিত পড়ুন

খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী চান, দেশে এমন একটি নতুন প্রজন্ম গড়ে উঠুক, যারা ভবিষ্যতে দেশকেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
  • শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়
  • শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’