সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা

সাতক্ষীরায় নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) বিকালে আলিপুর সোনালী পেট্রোল পাম্পের সামনে আলিপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সৌজন্যে ৭নং আলিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. নুরুজ্জামান পল্টুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফ। অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উন্নয়নের সরকার। আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে পরাজিত হলেও আমার দল ক্ষমতায়। তাই আমি মনে করি আমি বিজয়ী। আমাদের হাত দিয়েই হবে সাতক্ষীরার উন্নয়ন। অবহেলিত সাতক্ষীরার উন্নয়নে তালিকা প্রস্তুত করে বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তরে দপ্তরে গিয়ে আমি দাখিল করেছি। ইনশাল্লাহ তালিকা অনুযায়ী উন্নয়ন কাজ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি কাজগুলি শুরু করা হবে। সাতক্ষীরার উন্নয়নে আমি আপনাদের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল বিএনপি’র রাজপথের আন্দোলন ও সংগ্রামের মূল শক্তি।

সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা-বিএনপি’র সদস্য প্রভাষক আতাউর রহমান, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান চান্দু ও সোনালী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল-সিয়াম প্রমুখ। সংবর্ধিত জেলা যুবদল ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা তাদের কে সংবর্ধনা দেওয়ায় আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে ধন্যবাদ জানান। সেই সাথে বিএনপির চেয়ারপারসন ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আগামীতেও যেন এই নির্যাতিত সন্তানহারা পিতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে আবারো মনোনয়ন দেওয়ার জন্য। তারা আরো বলেন, জেলা যুবদল ও জেলা ছাত্রদল সব সময় আলহাজ্ব মোঃ আব্দুর রউফ এর পক্ষেই কাজ করবে ইনশাআল্লাহ।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি এস.কে.এম আবু রায়হান, সিনিয়র সহ-সভাপতি মনজুরুল কবির বাপ্পি, সাধারণ সম্পাদক জে.এম দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী ও সাংগঠনিক সম্পাদক মো. শাহীন ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে আলহাজ্ব মোঃ আব্দুর রউফের পক্ষ থেকে সাতক্ষীরা জেলা যুবদল ও জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দদেরকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহবায়ক উজ্জ্বল সাধু, ভোমরা ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি সাদ্দাম হোসেন, আলিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আজগার আলী, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি মোঃ জাকির হোসেন টিটু, সাধারণ সম্পাদক শেখ মামুন উর রশিদ প্রমুখ । এসময় জেলা যুবদল, জেলা ছাত্রদল ও আলিপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আলিপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশাহ।

একই রকম সংবাদ সমূহ

বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। গতকাল সোমবার (৫ অক্টোবর)বিস্তারিত পড়ুন

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল