সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে জাতীয় শোক দিবস পালন

১৯৭৫ সালের ১৫ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পালিত হয়েছে জাতীয় শোক দিবস।

দিবসটি উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে পালিত হয় বিস্তারিত কর্মসূচি। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন, কালো ব্যাজ ধারণ, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, সকল শহিদের আত্মার শান্তি কামনায় নিরবতা পালন, আলোচনা সভা, স্ব-রচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মার্চের ভাষণ প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। এছাড়া সকল শহিদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সমাজ সেবক ও শিক্ষানুরাগী ব্যক্তি মোঃ জাহাঙ্গীর কবির, শিক্ষানুরাগী সদস্য মোঃ আব্দু্ল হামিদ বাবু, অভিভাবক সদস্য রবিন্দ্র কর্মকার, সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল।

সহকারী শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, মোঃ হাফিজুল ইসলাম, মোঃ আজহারুল ইসলাম, দেবব্রত ঘোষ, অরুণ কুমার মন্ডল, শামীমা আক্তার, খালেদা খাতুন, গীতা রাণী সাহা, কনক কুমার ঘোষ, ভানুবতী সরকার, মৃনাল কুমার বিশ্বাস, ভৈরব চন্দ্র পাল, হারুন-অর রশিদ, শিক্ষার্থী খুশি দেবনাথ, ফারজানা ফায়িজা, কমলিকা ঘোষ, তাহেরা আক্তার, তিষা আফসানা, সাবিকুন্নাহার, তৃষা দাস প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী

মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বিবাহ না করার শর্তেবিস্তারিত পড়ুন

  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • আশুলিয়ায় কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
  • নতুন পে-স্কেল : কার বেতন কত
  • ১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা
  • এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়