সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শোকাবহ ১৫ আগস্টে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ: শোকাবহ ১৫আগস্ট বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এসময় বীর মুক্তিযোদ্ধা এমপি রবি সেখানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন এবং শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করেন। এসময় বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, “আগস্ট মাস বাঙালী জাতির জন্য শোকাবহ শোকের মাস। অত্যান্ত ভরাক্রান্ত হৃদয়ে আমরা সবাই ও বাঙালী জাতি সম্মিলিতভাবে আগস্টের ১ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত আমরা এ মাসকে শোকের মাস হিসেবে পালন করি। আমরা বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। সেই জাতির জনক বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

আমরা শ্রদ্ধা জানাই জাতীয় চারনেতা যাদেরকে জেলখানায় নির্মমভাবে হত্যা করা হয় এবং বঙ্গবন্ধুর পরিবারের সকলকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধুর সন্তান শহিদ ক্যাপ্টেন শেখ কামাল, শহিদ লে. শেখ জামাল, শিশু সন্তান শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল, রোজি জামাল, বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগ্নে যুবনেতা ও সাংবাদিক শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিণী আরজু মনি ও কর্নেল জামিলসহ পরিবারের সদস্যদেরকে ৭৫এর কালরাতে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

আমরা আজ তাদেরকে অত্যন্ত ভরাক্রান্ত হৃদয়ে গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা একটি কথা দৃড়চিত্তে ও দৃড়ভাবে বলতে চাই জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অনেক শক্তিশালী। আমরা তাঁর আদর্শ্যকে লালন ও ধারণ করে আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশকে উচ্চমাত্রায় নিয়ে গিয়েছে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে। শোকাবহ আগস্ট মাসকে যথাযথভাবে গভীর শ্রদ্ধার সাথে পালন করা এবং শোককে শক্তিতে পরিনত করার আহবান জানান।”

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র ও জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কাজী ফিরোজ হাসান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেলসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ক্যাপশন : শোকাবহ ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী

মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বিবাহ না করার শর্তেবিস্তারিত পড়ুন

  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • আশুলিয়ায় কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
  • নতুন পে-স্কেল : কার বেতন কত
  • ১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা
  • এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়