বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কর্মশালা

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে ইউনিয়ন সুরক্ষা কমিটির সাথে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১জানুয়ারি ২০২১) সকালে সাতক্ষীরা শিশু একাডেমী হলরুমে নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে ইউনিয়ন সুরক্ষা কমিটির সাথে বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের সদস্য এস এম রেজাউল ইসলাম।

সভায় স্বাগত বক্তব্য দেন ব্রাকের রিজিওনাল ম্যানেজার উজ্জল কুবি।
তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ব্রহ্মরাজপুর ইউনিয়নে নানাবিধ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে, তারই একটি আজকের এই কর্মশালা। আগামীতে অত্র ইউনিয়ন এ কিভাবে এই সুরক্ষা কমিটির প্রতিটি সদস্য তাদের দায়িত্ব কর্তব্য পালন করবেন, নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক বৈষম্য দূর করতে ভূমিকা রাখবেন, আজ এই কর্মশালায় আলোচনা হবে আশা করি আপনারা আপনাদের স্ব-স্ব অবস্থান থেকে নারী নির্যাতন, শিশু নির্যাতন, বাল্যবিবাহ, যৌন হয়রানি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন তাই এই কর্মশালাটি আজ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মশালাটি সার্থকতা লাভ করবে।

কর্মশালায় ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ২৭ জন অংশগ্রহণ করেন।
এরমধ্যে ইউপি সদস্য, গ্রাম্য ডাক্তার, ইমাম, স্কুল শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, সমাজসেবক, ব্যবসায়ী ইয়ুথ।

কর্মশালায় নারী ও শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ বিষয়ক আটটি ভিডিও ক্লিপ মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।

অংশগ্রহণকারীগণ দলীয় কাজের মাধ্যমে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কিশোর ও পুরুষের অংশগ্রহণ কিভাবে বৃদ্ধি করে সহিংসতা হ্রাস করা যায়, নিজেদের অবস্থান থেকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় কি, ইউনিয়ন সুরক্ষা কমিটি আগামীতে কিভাবে নিজেদের কার্যক্রম এগিয়ে নিবে, তা দল ভিত্তিক উপস্থাপন করেন।

সমগ্র কর্মশালাটি পরিচালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা প্রকল্প অফিস ইনচার্জ ও ডেপুটি ম্যানেজার মো. শরিফুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রকল্প অফিসের অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স অফিসার সুব্রত সানা, ফ্যাসিলিটেটর মো. আব্দুল মান্নান, মো. মনির হাসান, মো. শিমুল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন মসজিদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Trainingবিস্তারিত পড়ুন

দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল হারাতে পারেন এমপি পদ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে মৌচাক সাহিত্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
  • কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরী ও ঝাউডাঙ্গায় কনফেকশনারিতে অভিযান, জরিমানা
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় ইউনিয়ন পর্যায়ে সংলাপ
  • স্ত্রী-সন্তানের চিকিৎসায় দিশেহারা ভ্যানচালক, সহযোগিতা কামনা
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • সাতক্ষীরায় এতিম পরিবারের মাঝে খাবার বিতরণ
  • সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব
  • সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান