রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কলারোয়া বালিকা একাদশ ফাইনালে

সাতক্ষীরায় ‘বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব- ১৭) ২০২২” জেলা পর্যায়ে সেমিফাইনাল খেলায় কলারোয়া উপজেলা একাদশ জয়ী হয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (২৭ মে) সাতক্ষীরা স্টেডিয়ামে বিকাল ৫ টায় অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় কলারোয়া উপজেলা একাদশ বনাম তালা উপজেলা একাদশ। খেলার নিদৃষ্ট সময়ে গোল শুন্য ড্র থাকায় খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ৫-২ গোলে কলারোয়া উপজেলা জয়ী হয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

আগামীকাল একই মাঠে বিকাল ৩ টায় অনুষ্ঠিতব্য ফাইনাল খেলায় মুখোমুখি হবে সাতক্ষীরা সদর উপজেলা একাদশ বনাম কলারোয়া উপজেলা একাদশ।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস জেলা পর্যায়ে বালিকা(অনুর্দ্ব-১৭) ফুটবল
খেলায় সেমিফাইনালে জয়ী হয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করায় যৌথভাবে অংশগ্রহনকারী কয়লা মাধ্যমিক বিদ্যালয় ও ধানদিয়া ইনস্টিটিউশনের ছাত্রীদের সহ সকল শিক্ষার্থীদেরকে আর্শীবাদন্তে শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বালিকা ফুটবল একাদশের জয়ের এই উপহার কলারোয়ার শিক্ষক সমাজ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমীদের অবদানে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামীকাল ফাইনাল খেলায় খেলোয়াড়দের সাফল্য কামনা করে সকলের দোয়া ও আর্শীবাদ প্রার্থনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল