বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নারী আইনজীবী শিউলীকে আসামীদের হুমকি

সাতক্ষীরায় এক নারী আইনজীবীকে জীনবনাশের হুমকি দিয়েছে আসামী পক্ষের লোকজন। এ ঘটনায় ঢাকা কোর্টের আইনজীবী শিউলি সুলতানা বাদী ৩১ মার্চ রাতে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আইনজীবী সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া গ্রামের মোহাম্মদ আলীর কন্যা।

সূত্র জানায়, বাবুলিয়া গ্রামের মোহাম্মদ আলী জর্জ কোর্টের সিআর ৩৭৭/২১ মামলার বাদী। উক্ত মামলার আইনজীবী শিউলি সুলতানা শুনানী অন্তে বিজ্ঞ আদালত আসামী পক্ষের জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করেন।

এ ঘটনায় ৩০ মার্চ রাতে বাবুলিয়া গ্রামের শওকাত আলীর পুত্র সাইদুজ্জামান সাইদ, রসুলপুর গ্রামের আব্দুল ওহাবের পুত্র ওয়াজেদ আলী, ভবানীপুর গ্রামের আব্দুল জব্বারের পুত্র চঞ্চল, আব্দুল গফুরের পুত্র কামরুল আইনজীবী শিউলির বাড়িতে এসে খুন, জখমের হুমকি ধামকি প্রদান করেন। এ সময় তারা আইনজীবী শিউলির বড় ধরনের ক্ষতি করবে বলেও শাসিয়ে যায়। এ ঘটনায় আইনজীবী শিউলি সুলতানা বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

আইনজীবী শিউলি সুলতানা জানান, আমি ঢাকা কোর্টে প্রাকটিস করি। কিন্তু বাবার মামলা হওয়ার আমি নিজে ঢাকা থেকে সাতক্ষীরায় এসে শুনানি করি। আমার পেশাগত দায়িত্ব পালনের কারণে তারা আমাকে জীবননাশের হুমকি প্রদান করছে। তিনি এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২