বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) রাতে শহরের মেহেদীবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের মেহেদীবাগ এলাকার সাইদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ও করিম মাওলার ছেলে আলমগীর কবির।

সাতক্ষীরা সদর থানার এসআই সাইফুল জানান, সোমবার রাতে সাইফুল ইসলাম ও আলমগীর কবির সদর উপজেলার বৈকারীর আব্দুস ছালেকের বাড়িতে গিয়ে পুলিশ পরিচয় দিয়ে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় আব্দুস ছালেক ঘরে থাকা এক লাখ টাকা বের করে দিয়ে রেহাই পায়। বিষয়টি মঙ্গলবার সকালে আব্দুস ছালেক সাতক্ষীরা সদর থানায় লিখিতভাবে জানায়। অভিযোগ পেয়ে পুলিশ চাঁদাবাজদের ধরতে তৎপর হয়ে ওঠে। এক পর্যায়ে এসআই সাইফুল অভিযান চালিয়ে শহরের মেহেদীবাগ এলাকা থেকে সাইদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ও করিম মাওলার ছেলে আলমগীর কবিরকে গ্রেফতার করে। পরে অভিযোগকারীরা তাদেরকে সনাক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা

সাতক্ষীরা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ওয়্যারহাউজ পার্কিং ইয়ার্ডে পণ্যবাহী গাড়ি থেকে অবৈধ অর্থ আদায়,বিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল
  • সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ