শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ভালোবাসা দিবসে ভালোবাসা ছড়ালেন সাংবাদিকরা

ব্যতিক্রমী ভাবে সহমর্মিতা ও সহানুভূতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিশ্ব ভালোবাসা দিবসে রজনীগন্ধা ও গোলাপ বিলিয়েছেন সাতক্ষীরার সাংবাদিকরা।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাব চত্বর থেকে এ কার্যক্রমের শুরু করা হয়।

কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহম্মেদ বাপ্পি।

সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে লাবনী মোড় পর্যন্ত সড়কের ভ্যানচালক, ইজিবাইক চালক, পথচারী, দোকানী, ভিক্ষুক, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠাণের নিরাপত্তা প্রহরী, সাতক্ষীরা সদর থানা পুলিশ, ট্রাফিক পুলিশসহ পথচারীদের মাঝে ফুল বিতরণ করে শুভেচ্ছা জানানো হয়।

সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহম্মেদ বাপ্পি বলেন, ছোট বড় ধনী গরীব সকলে আমরা ভ্রাতৃত্ববোধ নিয়ে একসাথে চলবো এই হোক ভালোবাস দিবসে আমাদের অঙ্গীকার। সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে সকলকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির বলেন, বিশ্ব ভালোবাসা দিবেসে সাংবাদিকরা পুলিশদের ফুল দিল এটি একটি সম্প্রতি। এভাবেই যদি সম্প্রীতি নিয়ে চলি তবে আমাদের মাঝে সম্প্রীতির বন্ধন আরও বৃদ্ধি পাবে। সেই সঙ্গে আমরা এক সাথে কাজ করতে পারবো।

ফুল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সাংবাদিক আকরামুল ইসলাম, গাজী ফারহাদ, ইয়ারুল ইসলাম, জাকির হোসেন মিঠু, দ্যুতি দ্বীপন বিশ্বাস, রাহাত রাজা, শহিদুজ্জামান শিমুল, সবুজ, একরামুজ্জামান জনি, রেজাউল করিম, সৌরভ, কর্ণ বিশ্বাস কেডি, হাবিবুল্লাহ্ হাসান, আব্দুল্লাহ্ আল মাহফুজ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনাবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

‎সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সমাজ সেবকবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল