বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শুভসংঘের কম্বল পেল ৬০০ শীতার্ত মানুষ

সাতক্ষীরা শহরের বিভিন্ন বস্তিতে বসবাসরত ৬০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) বেলা ১২টায় সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ ও কালের কণ্ঠ শুভসংঘ সাতক্ষীরা শাখার উপদেষ্টা প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক ঐক্যের আহবায়ক সুভাষ চৌধুরী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মোশারফ হোসেন, বাংলাদেশ প্রতিদিনের সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, বাংলানিউজের সাতক্ষীরা প্রতিনিধি শেখ তানজির আহমেদ, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য রাফি, জীবন, জেবিন, কালের কণ্ঠ শুভসংঘ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ফাহাদ হোসেন, সহসভাপতি গাজী মাহিদা মিজান, সদস্য গাজী আসাদ, আব্দুল কাদের, সাকিবুল ইসলাম সাকিব প্রমূখ।

কম্বল পেয়ে আবেগে আপ্লুত হয়ে সাতক্ষীরা শহরের ঋষিপাড়ার উষা রানি বলেন, তীব্র শীতে কম্বলটা খুব উপকারে আসবে। আশির্বাদ করি বসুন্ধরা গ্রুপ আরও বড় হোক। তারা দেশের সব অসহায় মানুষের পাশে দাড়ানোর সক্ষমতা অর্জন করুক।

অনুষ্ঠানে কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান জানান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবার সোবহানের পক্ষ থেকে এক লাখ ও কালেরকণ্ঠ শুভ সংঘের পক্ষ থেকে ৫০ হাজার কম্বল অসহায় শীতার্ত মানুষের মাঝে বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে বাগেরহাট ও খুলনায় কম্বল বিতরণ শেষ হয়েছে। সাতক্ষীরায় দুই হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে। এরমধ্যে প্রথমদিনে সাতক্ষীরা শহরের বিভিন্ন বস্তিতে বসবাসরত ৬০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হলো। পর্যায়ক্রমে উপকূলীয় এলাকাসহ অন্যান্য উপজেলায়ও কম্বল বিতরণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার