রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা পরিষদের মেইন গেট ও মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

সাতক্ষীরা জেলা পরিষদ কম্পাউন্ডে মেইন গেট নির্মাণ ও মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ নির্মাণ কাজের স্থাপন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

সাতক্ষীরা জেলা পরিষদের রাজস্ব তহবিলের আওতায় ২৭৪৮০০০০/- (দুই কোটি চুয়াত্তর লক্ষ আশি হাজার) টাকায় গৃহীত ১৪টি মেঘা প্রকল্প (জেলা পরিষদ কম্পাউন্ডে) বাস্তবায়ন করা হচ্ছে। জেলা পরিষদ কম্পাউন্ডে ১৩লক্ষ ১৭ হাজার ৮শ’৪৮ টাকা ব্যয়ে মেইন গেট নির্মাণ করা হচ্ছে এবং ৩০ লক্ষ ৬৭ হাজার টাকা ব্যয়ে জেলা পরিষদ মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

এছাড়াও ৩২ লক্ষ টাকা ব্যয়ে জেলা পরিষদ ভবন সংস্খার, ৬৩ লক্ষ ৬৭ হাজার ৫৬ টাকা ব্যয়ে জেলা পরিষদ অফিসের এ্যাপ্রোচ রাস্তা পুনঃ নির্মাণ, ৩১ লক্ষ ৪৯ হাজার ৯শ’৭৯ টাকা ব্যয়ে জেলা পরিষদের এন্টারন্যাল রাস্তা নির্মাণ ওয়ার্কিং ওয়ে, ৭ লক্ষ ২৮ হাজার টাকা ব্যয়ে জেলা পরিষদ অফিসের মধ্যে অবস্থিত পুকুরের চার পাশের্^র রাস্তা নির্মাণ, ১৫ লক্ষ ৬৩ হাজার ৪শ’৭৮ টাকা ব্যয়ে জেলা পরিষদ অফিসের মধ্যে অবস্থিত পুকুরের গাইড ওয়াল নির্মাণ, ১৩ লক্ষ ৩৩ হাজার টাকা ব্যয়ে জেলা পরিষদ অফিসের মধ্যে অবস্থিত পুকুরের সাউড রেলিং, ২৪ লক্ষ ৩৬ হাজার ১শ’৫৪ টাকা ব্যয়ে জেলা পরিষদ অফিসের সীমানা প্রাচীর পুনঃ নির্মাণ, ২২ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয়ে জেলা পরিষদ অফিস কম্পাউন্ডের দক্ষিণ পাশের্^র জায়গায় শিশু পার্ক নির্মাণ, ১০ লক্ষ ৭ হাজার ৩শ’৬৬ টাকা ব্যয়ে জেলা পরিষদ অফিস কম্পাউন্ডের ড্রেণ নির্মাণ, ২ লক্ষ ২৯ হাজার $শ’৩৭ টাকা ব্যয়ে জেলা পরিষদ কম্পাউন্ডে গাড়অ পার্কিং ও ৪ লক্ষ ৯০ হাজার টাকা ব্যয়ে জেলা পরিষদের মালিকানাধীন সাবরেস্ট হাউজ-০১ ও ০২ এর সীমানা প্রাচীর নির্মাণসহ মোট ১৪টি মেঘা প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে।

জেলা পরিষদ কম্পাউন্ডে মেইন গেট নির্মাণ ও মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর এর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য আলহাজ¦ মো. আল-ফেরদাউস আলফা, এম.এ হাকিম, মহিতুর রহমান, ওবায়দুর রহমান লাল্টু, মনিরুল ইসলাম, রোজিনা পারভীন ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব