সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকায় বেড়ে চলেছে চোরের উৎপাত

সাতক্ষীরার কাশেমপুর বাইপাস সড়ক এলাকায় চোরের চক্র সদস্যদের উৎপাত বেড়ে চলেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন সাধারণ মানুষ জানান, সন্ধ্যা হলেই কাশেমপুর বাইপাস সড়ক এলাকায় রাত ১২ টা পর্যন্ত ক্যারাম খেলার নামে জুয়া খেলা আসর বসে, মাদক কেনাবেচা ও মাদক সেবনের আসরে হাট বসে। আর এসবইর কারনে সাতক্ষীরা বাইপাস সড়কে একের পর এক ঘটনা ঘটতে থাকে ছিনতাই ও চুরি ঘটনা।

(৭ জুলাই) বুধবার দিবাগত রাতে একটি মসজিদে ও বাসাবাড়িতে চুরি হয়েছে। জানাগেছে, বুধবার দিবাগত গভীর রাতে কাশেমপুর বাইপাস সড়কে বায়তুন নুর জামে মসজিদের একটি মাইক সেট, মাইক্রোফন ও ৪ টি দান বক্সের টাকা চুরি করে নিয়ে যান চোর চক্র সদস্যরা। একই রাতে কাশেমপুর গ্রামের মোবারক আলীর বাড়ি থেকে তার ছেলের সবুরের ইজিবাইক একটি ব্যাটারি চুরি করে নিয়ে যান চোরের চক্র সদস্যরা।

কাশেমপুর বাইপাস বায়তুন নুর জামে মসজিদ কমিটির এক সদস্য জানান, তিনি ভোরে ফজরের আযান দিতে গিয়ে দেখে মসজিদের থাকা একটি মাইক সেট, একটি মাইক্রোফোন ও ৪টি দান বক্স নেই। তখন তিনি মসজিদ কমিটির সভাপতিকে বিষয়টি অবহিত করলে তিনি সহ মসজিদ প্রতিষ্ঠাতার সদস্য সাংবাদিক সেলিম হোসেন ছুটে আসেন। এরপর ইমাম সহ মুসল্লিরা মসজিদের আশেপাশে এই গুলো খুজতে থাকি। একপর্যায়ে মসজিদের পাশে আজিজ সরদারের পাট ক্ষেতে ৪টি দান বক্স তালা ভাঙ্গা অবস্থায় ফেলা দেখতে পায়। পরে সদর থানার পুলিশকে জানানো হয়েছে বলে মসজিদ কমিটির সদস্যরা জানান।

অপরদিকে কাশেমপুরে ইজিবাইক চালক জানান, তিনি সকালে ঘুম থেকে ওঠে দেখতে পায় তার ইজিবাইকে একটি ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। এছাড়াও একইরাতে ওই চোরের চক্র সদস্যরা কাশেমপুর গ্রামে আব্দুল করিম সরদারের বাড়িতে সহ আরো অনেকের বাড়িতে চুরি করার চেষ্টা করছিল। কিন্তু চোরের চক্র সদস্যরা ব্যার্থ হয়ে চলে যায় বলে স্থানীয় বাসিন্দা করিম জানান। কিছু দিন আগে কাশেমপুর বাইপাস সড়কের পাশে রিয়াসাত নামে পোল্ট্রি খামার থেকে চোরের চক্র সদস্যরা বড় জাতের দুইটি মুরগী চুরি করে নিয়ে যায় বলে ওই খামার মালিক জানান। বাইপাস সড়ক এলাকার পাশ্ববর্তী একটি বাড়ি থেকে টাকা ও সোনা গোহনা চুরি করে নিয়ে যায় চোরের চক্র সদস্যরা। গত বছর কাশেমপুর পূর্বপাড়া জামে মসজিদে মাইক সেট ও দানবক্সের তালা ভেঙ্গে টাকা চুরি করে নিয়ে যায় চোরের চক্র সদস্যরা। কদমতলা আলহে হাদীস জামে মসজিদ দানবক্স তালা ভেঙ্গে টাকা চুরি করে নিয়ে যায়। কাশেমপুর প্রাইমারী স্কুল সংলগ্ন জামে মসজিদ মাইক সেট চুরি করে নিয়ে যায় চোরের চক্র সদস্যরা।

পবিত্র ঈদুল ফিতরের কয়েকদিন পূর্বে কাশেমপুর বাইপাস সড়কে কয়েকবার দফায় দফায় পথচারী ও ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা ছিনতাই করে নেয় ছিনতাইকারী চক্র সদস্যরা। তবে এই এলাকায় বিশেষ করে ঈদ ও দূর্গাপূজার সময় ছিনতাই ও চুরি ঘটনা ঘটে বেশি।

এবিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ কাইয়ুম বলেন, ছিনতাই, চুরি ও মাদকের বিরুদ্ধে পুলিশ তৎপরতা রয়েছে। তবে বাইপাস সড়কে এসব ঘটনা বিষয় শুনলাম। তবে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান। এসব বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান বলেন, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এব্যাপারে পুলিশ সুপারের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সাধারন সচেতন ও ভুক্তভোগী মানুষ।

একই রকম সংবাদ সমূহ

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা

সাতক্ষীরায় যুব-নেতৃত্বাধীন নির্বাচনী ইশতেহারে প্রদত্ত প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা বিষয়ে রাজনৈতিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি

গণপূর্ত অধিদপ্তরের কর্মচারীদের বিভিন্ন দাবি বাস্তবায়ন ও দীর্ঘদিনের সমস্যার সমাধানের দাবিতে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি

সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের নিউমার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত সড়কের দু’পাশে নির্মাণাধীন ড্রেনের অস্বাভাবিকবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় মাদিনাতুল কুরআন নূরানী হিফজ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড উন্মোচন
  • সাতক্ষীরা জেলা পরিষদের রাকেশ মল্লিকের মেহেরপুরে বদলিতে স্বস্তি
  • সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন
  • সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সাতক্ষীরায় ‘ইউথ কার্নিভাল-২০২৬’ অনুষ্ঠিত
  • “তারেক মঞ্চ” সাতক্ষীরা সদর থানা আহ্বায়ক কমিটির অনুমোদন