রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা বিআরটিএ অফিসে দুদকের অভিযান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা বি আর টি এ অফিসে অভিযান চালিয়ে আবুল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে দুদকের একটি টিম। বুধবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

আবুল হোসেন কলারোয়া উপজেলার খোরদো গ্রামের বাসিন্দা। পরীক্ষা-প্রশিক্ষণ ছাড়াই বি আর টি এ থেকে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র করে দেওয়ার জন্য এক ব্যক্তির নিকট থেকে টাকা গ্রহণকালে দুদকের কাছে ধরা পড়েন তিনি।

অভিযানে নেতৃত্ব দেওয়া দুদক, খুলনার সহকারী পরিচালক মাহাবুর রহমান (শুভ্র) জানান, বি আর টি অফিসে দালালের উপদ্রপ বেড়েছে, এমন খবর পেয়ে তারা অনুসন্ধান করতে থাকেন। পরবর্তীতে ঘটনার সত্যতা পেয়ে তারা অভিযান চালান। এসময় পরীক্ষা-প্রশিক্ষণ ছাড়াই বি আর টি এ থেকে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র করে দেওয়ার জন্য এক ব্যক্তির নিকট থেকে টাকা গ্রহণকালে দুদকের কাছে ধরা পড়েন আবুল হোসেন। এছাড়া বিকাশ একাউন্ট চেক করে ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র করে দেওয়ার নামে অতিরিক্ত অর্থ লেনদেনের তথ্য পাওয়া যায় অফিস সহকারী সাইফুল ইসলামের। পরে তাকে আটক করে বিআরটিএ’র সহকারী পরিচালকের হাতে হস্তান্তর করা হয়। এ বিষয়টি নিয়ে একটি রিপোর্ট দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষের আদেশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সাতক্ষীরা বি আর টি এ সহকারী পরিচালক মাহাবুব কবির বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন