মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা মেডিকেল থেকে ২৬ চিকিৎসক বদলী

সাতক্ষীরা মেডিকেল কলেজের ২৬ জন চিকিৎসককে একযোগে বদলী করা হয়েছে। এদের ১০ জনকে পদায়ন করা হয়েছে যশোর জেলা হাসপাতালে এবং ১৬ জনকে পদায়ন করা হয়েছে সাতক্ষীরা সদর হাসপাতালে। আগামী ৭ জুলাই এর মধ্যে পদায়নকৃতদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় পরদিন ৮ জুলাই পূর্বাহ্নে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গন্য হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব জাকিয়া পারভীন গতকাল সোমবার এই সরকারী প্রজ্ঞাপনে স্মাক্ষর করেছেন।

সরকারী প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। বর্ণিত চিকিৎসকগণ করোনা ইউনিটে দায়িত্ব পালন করবেন।
যশোরে জেলা হাসপাতালে বদলীকৃতরা হলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের ডা. শরিফুজ্জামান, ডা. আল মামুন হোসেন, ডা. প্রবীর কুমার দাশ, ডা. মনিরুজ্জামান, ডা. মোজাম্মেল হক, ডা. শরিফুল ইসলাম, ডা. সাইফুল ইসলাম, ডা. হোসনে আরা হোসেন, ডা. সাইফুল্লাহ ও ডা. জিএম ফারুকুজ্জামান।

অপরদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে বদলী করা হয়েছে, ডা. শেখ আবু সাঈদ, ডা. ফারহানা হোসেন, ডা. মোছা. খসরুবা পারভীন, ডা. সুতপা চ্যাটার্জি, ডা. শামছুর রহমান, ডা. ইনামুল হাফিজ, ডা. জাহিদুল ইসলাম, ডা. ফকরুল আলম, ডা. নাসরিন সুলতানা, ডা. নাছির উদ্দিন গাজী, ডা. শেখ নাজমুস সাকিব, ডা. ফাহমিদা জামান, ডা. মেহনাজ নাজরীন, ডা. উপমা গুহ রায়, ডা. আনিসুর রহমান ও ডা. শরিফা জামান।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত বদলীর খবর নিশ্চিত করলেও এ সংক্রান্ত কোন চিঠি তাঁর হাতে পৌছায় নি বলে জানান। তিনি আরো জানান, বদলীকৃতরা সকলেই সাতক্ষীরা মেডিকেল কলেজে কর্মরত ছিলেন। সাতক্ষীরা সদর হাসপাতালে কোভিট ইউনিট স্থাপনের প্রস্তুতি হিসেবে ১৬ জনকে পদায়ন করা হয়েছে বলে তিনি জানান।

করোনার অতিমারী সুষ্ঠভাবে মোকাবেলা এবং জনসেবা নিশ্চিত করতে তাদেরকে বর্ণিত কর্মস্থলে পদায়ন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন। ICTবিস্তারিত পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নবিস্তারিত পড়ুন

এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এবিস্তারিত পড়ুন

  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি
  • উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে স্কেল অনুমোদন, যেসব জায়গায় পরিবর্তন হলো
  • কার পেনশন কত বাড়বে
  • ‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি
  • সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা