বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্বের ৪০ লাখ মানুষের প্রাণ গেলো করোনায়

কোভিড-১৯ মহামারিতে বিপর্যস্ত বিশ্ব। রোজ লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছেন হাজার হাজার মানুষ।

এ পর্যন্ত করোনায় মৃত্যু ৪০ লাখের মাইলফলক ছাড়িয়ে গেছে। মঙ্গলবার করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্যে এসব জানানো হয়েছে।

এতে বলা হয়, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা পর্যন্ত করোনায় বিশ্বে মারা গেছেন ৪০ লাখ ৭৭৯ জন। আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৪৯ লাখ ৩১ হাজার ১৪৮ জন।

এর আগে ২৪ জুন মৃত্যু ৩৯ লাখ ছাড়ানোর খবর জানায় সাইটটি। অর্থাৎ, দুই সপ্তাহ পার হওয়ার আগেই মহামারিতে আরও ১ লাখ মৃত্যু দেখলো বিশ্ব।

তবে রয়টার্সের পরিসংখ্যানে মৃত্যুর সংখ্যা ৪০ লাখের ঘর পার হয়েছে আরও আগেই। সে হিসেবে, এ পর্যন্ত বিশ্বে মারা গেছে ৪১ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ। আর জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, ৩৯ লাখ ৮৩ হাজার ৬৪০ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৩ কোটি ৪৫ লাখ ৯৮ হাজার ৩৬১ জন ও মারা গেছে ৬ লাখ ২১ হাজার ৩৩৫ জন।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৬ লাখ ১৮ হাজার ৯৩৯ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৩ হাজার ৩১০ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৮৭ লাখ ৯২ হাজার ৫১১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২৫ হাজার ২২৯ জনের।

একই রকম সংবাদ সমূহ

মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭

ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহামবিস্তারিত পড়ুন

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

  • ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি