রবিবার, জুলাই ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ব‌ই উৎসব

নিজস্ব প্রতিনিধি : “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ”- এই প্রতিপাদ্য সামনে রেখে পাঠ্য পুস্তক দিবস ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ জানুয়ারী) শীতের কুয়াশামাখা সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতে নতুন বই হাতে পেল। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দে মুখরিত হয়ে ওঠ বিদ্যালয় প্রাঙ্গনে। আগামী নতুন স্বপ্ন আর শিক্ষা কার্যক্রমের পরিকল্পনা নিয়ে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুত করার লক্ষ্যে এগিয়ে যাবে।

বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মো. সরোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া, জেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান কবীর প্রমুখ।

অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সিরাজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মো. আতাউর রহমান, শেখ মোস্তাফিজুর রহমান, গাজী মোমিনউদ্দিন, আব্দুর রউফ, অভিভাবক ডা. শহিদুর রহমান, শামীমা আক্তার, শিক্ষক প্রতিনিধি এম আবু নাহিদ সাদীসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বই উৎসবে এ বিদ্যালয়ের ৩য় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ২০০০ জন শিক্ষার্থীদের হাতে ১৮ হাজার নতুন বই তুলে দেয়া হয়।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মো. ইয়াহিয়া ইকবাল।

একই রকম সংবাদ সমূহ

বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই প্রকৃত সাংবাদিকতা: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মতামত, অনুমান কিংবা অ্যাক্টিভিজমবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে মনোনয়ন নিয়ে যা বললেন মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামীতেবিস্তারিত পড়ুন

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা
  • পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
  • সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা
  • মরদেহ উদ্ধার করতে গিয়ে পুলিশ সদস্য দেখলেন, নিহত শিশু তারই ছেলে
  • গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে
  • মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন
  • কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা