মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মের অভিযোগে গাজী আসাদ নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) বিকেলে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে তার শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করে মণিরামপুর থানা পুলিশ।
আটক গাজী আসাদ মণিরামপুর উপজেলার পাড়ালা গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের পিএস পরিচয় দিয়ে গাজী আসাদ বিভিন্ন সময়ে চাকরি দেওয়ার কথা বলে বহু মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া আর্সেনিকমুক্ত টিউবওয়েল দেওয়ার কথা বলেও বিপুলসংখ্যক মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, প্রায় এক থেকে দুই হাজার মানুষের কাছ থেকে টিউবওয়েল দেওয়ার কথা বলে জনপ্রতি ১১ হাজার টাকা করে নেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে কোনো কোনো ভুক্তভোগী টিউবওয়েল না পাওয়ার অভিযোগ করেছেন।
এছাড়া উপজেলা ও থানায় বিভিন্ন কাজ করিয়ে দেওয়ার কথা বলে দালালির মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে গাজী আসাদের বিরুদ্ধে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি একসময় বেশ আরাম-আয়েশে জীবনযাপন করতেন বলেও স্থানীয়দের দাবি।
স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গাজী আসাদ আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন পর শনিবার বিকেলে রাজগঞ্জ বাজারে তার শ্বশুরবাড়ি থেকে পুলিশ তাকে আটক করে।
তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে গাজী আসাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগগুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন