বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সামেক ছাত্রলীগ নেতা আহত রায়হানের চিকিৎসার খোঁজ নিলেন এমপি স্বপন ও সেঁজুতি

শেখ মাহমুদুল হাসান, সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত নবঘোষিত কমিটির সহ-সভাপতি এস এম রায়হান কবিরসহ অন্যান্যদের চিকিৎসার খোঁজ খবর নিলেন সাতক্ষীরা এক আসনের (তালা-কলারোয়া) সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

মঙ্গলবার (০২ এপ্রিল) রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এমপি স্বপন ও সেঁজুতি এমপি উপস্থিত হয়ে চিকিৎসাধীন আহত সামেক ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে দেখা করেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।

এসময় উপস্থিত ছিলেন, সামেক প্রফেসর ডা. মাহমুদুল হাসান পলাশ, বাসসের জেলা প্রতিনিধি মো.দিদারুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজ নবঘোষিত কমিটির সহ-সভাপতি আহত প্রিন্স সাহা, সামেক ছাত্রলীগ নেতা আলিফুল ইসলাম দিপ, সোহানুর রহমান সোহান, সামিয়ান ইমু, নওশাদুল ইসলাম নাহিদ, মিনহাজুর রহমান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, সামেক হাসপাতালের শিক্ষার্থী ও ডা.আবু সাইদ, ডা. আজমল হোসেন, ডা. নাইম ইসলাম সজীব, ইমরান পারভেজ, ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা মারুফ হোসেন, সাংবাদিক এসএম হাবিবুল হাসান, পৌর ৯নং ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান, ছাত্রলীগ নেতা জুয়েল খানসহ সামেকের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে গত সোমবার দুপুরে সামেক কলেজ চত্বরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরা মেডিকেল কলেজে (সামেক) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নবঘোষিত কমিটির মেডিকেল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি এস এম রায়হান কবির, প্রিন্স সাহা, আলিফুল ইসলাম দিপ, সোহানুর রহমান সোহান, সামিয়ান ইমু, নওশাদুল ইসলাম নাহিদ, মিনহাজুর রহমানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

তাদের মধ্যে এস এম রায়হান কবির ও প্রিন্স সাহা মারাত্মক আহত হয়েছে। তারা সামেক হাসপাতালেই চিকিৎসা নিচ্ছে।

এদিকে গত ২৯ মার্চ সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।এই কমিটিতে বিতর্কিত আব্দুল মুহিতকে সভাপতি ও তানভীর আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটি ঘোষণার পর থেকে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কমিটির বাকি সদস্য ও পদবঞ্চিতরা।

গত সোমবার দুপুরে মুখোমুখি অবস্থানে ছিল দুই গ্রুপের নেতাকর্মীরা।একপর্যায়ে সামেক ছাত্রলীগের নবঘোষিত কমিটির সভাপতি আব্দুল মুহিত ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে অবাঞ্ছিত ঘোষণা করে অপর গ্রুপের নেতাকর্মীরা।

এরপর দুই পক্ষই ক্যাম্পাসে অবস্থান নেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান ও থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত রয়েছে।

এদিকে, সাতক্ষীরা মেডিকেল কলেজেছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের একদিন পর মঙ্গলবার (০২ এপ্রিল) দূপুরে কলেজের শিক্ষাকার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আবাসিক ছাত্র-ছাত্রীদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। মেডিকেল কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের সভাই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মেডিকেল কলেজের তথ্য কর্মকর্তা ডা. নাসিরউদ্দীন গাজী জানান, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী দুপুর ২টার মধ্যে কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের দু’টো হল ত্যাগের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

একই রকম সংবাদ সমূহ

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা

দেশের ভাঙাচোরা অর্থনীতির হাল ধরে অন্তর্বর্তী সরকার বর্তমান সরকারকে একটি ভিত্তি তৈরিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল