মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই বরদাস্ত করা হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

বর্ডারে (সীমান্তে) অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৮ ডিসেম্বর) বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

সীমান্তে এক ধরনের উত্তেজনা রয়েছে। আমরা সীমান্তে কতটা সতর্ক আছি- এ বিষয়ে উপদেষ্টা বলেন, সীমান্তে আমরা পুরো সতর্ক আছি। শুধু সিলেট নয়, বেনাপোল এবং অন্যান্য স্থানও তারা (বিজিবি) সতর্ক রয়েছে। আপনারা সত্যি খবরটা প্রকাশ করেন, যারা মিথ্যা খবর প্রচার করে ওদের মুখে চুনকালি পড়বে।

সীমান্তে উত্তেজনা দু’দেশের রাজনীতিতে আবার নেতিবাচক প্রভাব ফেলবে কি না- এ বিষয়ে তিনি বলেন, এখানে কোনো নেতিবাচক মোড় নেবে না। এছাড়া বর্ডারে ওই রকম বড় ধরনের কিছু ঘটেনি। পরশুদিন আপনারাই পত্রিকায় লিখেছেন যে আমাদের একজন গরু আনতে (বিজিবির গুলিতে নিহত).. কিছু সংখ্যক গরু আমাদের এদিকে ঢুকে গেছে ওদিকেও রয়ে গেছে। ওদিকে যার যার দেশের মধ্যে মিছিল করেছে।

ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন- এ বিষয়ে উপদেষ্টা বলেন, সচিব আসছেন, সচিব পর্যায়ে আলোচনা হবে।

পররাষ্ট্র সচিবের এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কে স্থিতিশীলতা ফিরবে কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমার বাসায় আপনি যখন আসতেছেন। তখন সম্পর্ক অটোমেটিকই একটু অন্যরকম থাকে। ভালো হতে থাকে না নাকি? এটাই তো স্বাভাবিক।

সরকারের চার মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে- প্রশ্নের জবাবে উপদেষ্টা উল্টো প্রশ্ন করেন, আপনারাই বলেন উন্নতি হয়েছে কি হয় নাই?

থার্টিফার্স্ট নাইটে মানতে হবে যেসব নিষেধাজ্ঞা
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক সময় থার্টিফার্স্ট নাইটে আমাদের তরুণদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এটা যদি আপনার আগে থেকে বুঝান যে, এটা করা ঠিক না। অনেক সময় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানি-টানি খায়। এ বিষয়ে আপনারা তাদের নিষেধ করতে পারেন। তাহলে তারা সাবধান হবে। থার্টিফার্স্ট নাইটে যে নরমাল বারগুলো আছে আমরা সেগুলো বন্ধ রাখবো।

তরুণদের পানি-টানি খাওয়ার (মদ্যপান) বিষয় দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, কনফাইন্ড (ঘরের মধ্যে বসে খেতে হবে), রাস্তাঘাটে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, থার্টিফার্স্ট নাইটে আমরা ফানুস উড়ানোর জন্য নিষেধ করেছি। আতশবাজি এবং ফানুস এগুলো আমরা নিষেধ করেছি।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভায় ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ওবিস্তারিত পড়ুন

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
  • প্রথমে অর্থনীতি স্থিতিশীল হবে, এরপর ধীরে ধীরে গতি ফিরবে: অর্থমন্ত্রী
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী
  • অর্থবছরের সময় পরিবর্তন ও কর্মপন্থা নির্ধারণে কমিটি গঠন
  • রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম
  • রাজধানীর আরও ৫০টি ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন
  • গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর