সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইনি জটিলতা শেষ হলেই ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন মামলায় আইনি জটিলতা শেষ হলেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন।

তিনি বলেন, বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হবে বলে আমরা আশাবাদী।

তিনি বলেন, শেখ হাসিনা দেশের সম্পদ লুটপাট করে ভারতে পালিয়েছেন সে কেমন নেত্রী দলের কর্মীদের রেখে বিদেশে পালায়! হাসিনা দেশের মানুষের ওপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল। সে রঙ হেডেড ছিল।

বিএনপি মহাসচিব ভারতকে উদ্দেশ্য করে বলেন, আমাদের সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত আমরা সহ্য করব না।

যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সংগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মত বিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

লন্ডনের রিজেন্ট লেক বেংকুয়েটিং হলে শনিবার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক জগন্নাথপুরের কৃতি সন্তান কয়ছর এম আহমদ, যুগ্নসাধারণ সম্পাদক মিসবাহুজ্জামান সুহেল ও স্বেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসাইনসহ যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত সাত মাসে প্রায় ৪ লাখবিস্তারিত পড়ুন

গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালকবিস্তারিত পড়ুন

রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের টেকসই ও স্থায়ী সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান
  • প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা