সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সীমিত আকারে খুলেছে ৫ ভারতীয় ভিসা সেন্টার

সীমিত আকারে খুলেছে পাঁচ ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি)।

সোমবার (২ সেপ্টেম্বর) আইভিএসি এক বার্তায় জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় আইভিএসি বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি মেডিকেল ও শিক্ষার্থী ভিসার জন্য সীমিত পরিসরে আবেদন গ্রহণ শুরু করেছে।

এছাড়া এ ৫টি আইভিএসি জরুরি ক্ষেত্রে যেমন- বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের তৃতীয় দেশে ভ্রমণের জন্য ভারতে অবস্থিত বিদেশি দূতাবাসের সঙ্গে ভিসার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সেগুলোর জন্য সীমিত আকারে আবেদন গ্রহণ শুরু হয়েছে।

পরবর্তী সময়ে স্বাভাবিক কার্যক্রম শুরু না করা পর্যন্ত এসব সেবা সীমিত থাকবে বলে জানিয়েছে আইভিএসি।

এর আগে গত মাসের ৮ আগস্ট অস্থিতিশীল পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা করে। সেসময়ে ভারতীয় ভিসা সেন্টারের ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব আইভিএসি বন্ধ থাকবে।

ওয়েবসাইটে আরও বলা হয়, পরবর্তী আবেদনের তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে। পরবর্তী কার্যদিবসে পাসপোর্ট সংগ্রহ করতে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পদত্যাগ করেন দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পর দেশে অস্থিতিশীল প্রেক্ষাপট তৈরি হয়। এসময় নিরাপত্তার কথা বিবেচনায় ভারতীয় ভিসা সেন্টারসহ বিভিন্ন দেশের ভিসা সেন্টার বন্ধসহ নাগরিকদের চলাচলে সতর্ক করে সেসব দেশের দূতাবাসগুলো। এরপর অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ