শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দরবন এলাকায় ভারতীয় ডাকাতের গুলিতে জেলে নিহত, মালামাল লুট

সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় ভারতীয় ট্রলারসহ ২৫ থেকে ৩০ জন ডাকাত বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে এফবি বাবুল নামের একটি মাছধরা ট্রলারের ডাকাতি করে সব মালামাল লুট করে নিয়ে যায়। এসময় টলার মালিকের ভাইয়ের ছেলে মুসা (৩০) নামে এক জেলে বাধা দিলে তাকে লক্ষ করে গুলি করে। এতে ঘটনাস্থলেই মুসার মৃত্যু হয়।

মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে সুন্দরবন এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

নিহত জেলে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের হারুন মিয়া ছেলে। এবং ট্রলার মালিকের ভাইয়ের ছেলে।

এফবি বাবুল ট্রলারের মালিক বাবুল ফকিরের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী জানান, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে মাছ শিকার করে উপকূলে ফেরার পথে হঠাৎ করে ভারতীয় একটি ট্রলারে করে ২৫থেকে ৩০ জন ভারতীয় ডাকাত একযোগে এফবি বাবুল ট্রলারে হামলা করে ট্রলারের থাকা সকল মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ট্রলার মালিকের ভাইয়ের ছেলে মুসা বাধা দিলে তাকে লক্ষ্য করে ডাকাতদল গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়াও অন্যান্য জেলেদেরকে বেদম মারধর করে বলে জানান তিনি।

কোস্টগার্ড মোংলা জোনের অপারেশন কমান্ডার লুৎফুর রহমান জানান, সুন্দরবনের অস্থায়ী ক্যাম্প থেকে টহল দলকে ঘটনা স্থলে দিকে পাঠানো হয়েছে। নিহত জেলেসহ ট্রলার উদ্ধারে অভিযান চলছে।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ