রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বামী প্রবাসে ১৫ মাস, স্ত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা!

প্রবাসীর স্ত্রী চরফ্যাশনে মেহেদী হাসান উজ্জ্বল (২৫) নামে এক যুবকের সঙ্গে পরকীয়া করে ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এবং আশপাশের নারী-পুরুষ গৃহবধূকে দেখতে ওই বাড়িতে ভিড় জমান।

রোববার বিকালে উপজেলার জাহানপুর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড আবু হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে প্রবাসী স্ত্রী গর্ভের সন্তানের পিতার স্বীকৃতি পেতে যুবক উজ্জ্বলের বাড়িতে অবস্থান নিয়েছেন। উজ্জ্বল ওই ওয়ার্ডের বাসিন্দা মৃত নসু মহাজনের ছেলে।

ঘটনাটি জানাজানির পর ওই গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন প্রবাসীর বসতঘর থেকে বের করে দেওয়ার পর উজ্জ্বলের বাড়িতে অবস্থান নিয়েছেন। এরপরই তিনি বাড়ি থেকে পালিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবু হাওলাদারের ছেলে হেলাল হাওলাদারের সঙ্গে চার বছর আগে ওই নারীর বিয়ে হয়। তাদের এক পুত্রসন্তান জন্মগ্রহণ করে। তাদের দাম্পত্য জীবন ভালোই চলছিল। এর মধ্যে গত ১৫ মাস আগে স্বামী হেলাল হাওলাদার টাকা উপার্জন করতে সৌদি আরবে পাড়ি জমান। এ সুযোগে বাড়ির পাশের বাসিন্দা উজ্জ্বলের সঙ্গে গৃহবধূ পরকীয়ায় লিপ্ত হন। একপর্যায়ে প্রবাসীর স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এ ঘটনাটি জানাজানি হওয়ার পর প্রবাসীর স্ত্রীকে রোববার সকালে স্বামীর পরিবারের সদস্যরা ঘর থেকে বের করে দেন। পরে ওই দিনই প্রবাসীর স্ত্রী তার গর্ভের সন্তানের বাবার স্বীকৃতি পেতে উজ্জ্বলের বাড়িতে অবস্থান নেন।

এ ব্যাপারে প্রবাসীর বোন জয়নব বেগম জানান, ১৫ মাস আগে আমার ভাই বিদেশ গেছে। এর মধ্যেই আমার ভাবি ৬ মাসের অন্তঃসত্ত্বা। ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। সে বলেছে ঘর থেকে বের করে দিতে; তাই আমরা বের করে দিয়েছি।

ওই গৃহবধূ বলেন, ‘এ ঘটনা যে ঘটাইছে তার বাড়িতে আমি অবস্থান নিয়েছি। তার মা আমাকে মেনে নিয়েছে।’
এর বাইরে তিনি আর মন্তব্য করেননি।

এ ঘটনার পর থেকে উজ্জ্বল পলাতক থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই যুবকের মা বলেন, আমি ও আমার ছেলে ওই নারীকে মেনে নিয়েছি।

শশীভূষণ থানার ওসি এনামুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও তাকেবিস্তারিত পড়ুন

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা

ক্যানসারের চিকিৎসা করাতে কলকাতায় গিয়ে থাকার জায়গা না পেয়ে রাস্তায় রাত কাটাতেবিস্তারিত পড়ুন

  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা