রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হত্যার উদ্দেশে ট্রাম্পকে গুলি করা হয়েছে: এফবিআই

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে আহত করা হয়েছে; তা ছিল একটি হত্যা প্রচেষ্টা। স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) গভীর রাতে পেনসিলভানিয়ার বাটলারে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা (এফবিআই)।

এফবিআইয়ের বিশেষ এজেন্ট কেভিন রোজেক বলেছেন, যখন ট্রাম্প সমাবেশ করছিলেন তখন গুলি করা হয়। এটি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি হত্যার প্রচেষ্টা।

এরআগে সন্ধ্যা ৬টার দিকে বাটলারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনা ঘটে।

অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। নির্বাচনি সমাবেশে ভাষণ চলাকালে, গুলি চালানো হয় তাকে লক্ষ্য করে। ডান কান ছিদ্র করে বেরিয়ে যায় একটি বুলেট।

বাটলার কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি গণমাধ্যমে জানিয়েছেন, এ ঘটনায় বন্দুকধারী ও আরেকজন নিহত হয়েছেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীর নাম থমাস ম্যাথু ক্রুকস বলে জানা গেছে। সে ২০ বছর বয়সি একজন শ্বেতাঙ্গ তরুণ। সন্দেহভাজন ওই হামলাকারী ইতোমধ্যে পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

এফবিআই জানায়, ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলায় স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়নি। ঘটনাস্থল থেকে একটি এআর-ফিফটিন স্বয়ংক্রিয় রাইফেল উদ্ধার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্প লিখেছেন, ‘আচমকা আমি শব্দ শুনি, আর তখনই বুঝতে পারি যে অঘটন ঘটেছে। অনুভব করি গুলি আমার ডান কানের চামড়া ফুটো করে দিয়েছে। অনেক রক্ত পড়তে থাকে, আমি তখন বুঝতে পারি কী ঘটেছে। খবর বিবিসি ও এনডিটিভির।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

জাতিসংঘে চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক,বিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয়বিস্তারিত পড়ুন

  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার
  • নারীরা নেতৃত্ব দিলেই বিশ্ব এগিয়ে যায়: খলিলুর রহমান