মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হারের পর দর্শক পেটাতে গ্যালারিতে মাহমুদউল্লাহ!

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অলিখিত ফাইনালে আবাহনীর কাছে ৬ উইকেটে হেরেছে মোহামেডান। এতে টানা তৃতীয়বারের মতো ডিপিএল শিরোপা ছুঁয়ে দেখেছে আবাহনী। অলিখিত এই ফাইনালে হারের পর নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেননি মোহামেডানের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ। ম্যাচ শেষে দর্শকদের দিকে তেড়ে যেতে দেখা যায় তাকে।

দেড় দশকেরও বেশি সময় ধরে ডিপিএল শিরোপা ধরা দেয়নি মোহামেডানকে। এবার শিরোপার খুব আছে গিয়েও কপাল পুড়েছে তাদের। এই হতাশায় মুহ্যমান মাহমুদউল্লাহ যখন ড্রেসিংরুমে ফিরছেন, তখন গ্যালারি থেকে তাকে কিছু একটা বলা হয়।

আর এতেই তেলেবেগুনে জ্বলে উঠে গ্যালারির দিকে রওনা হন মাহমুদউল্লাহ। ঘটনার ভিডিওতে দেখা যায়, মাহমুদউল্লাহকে মোহামেডানের কর্মকর্তারা দর্শকসারিতে আটকে রেখে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। এবং পরে তাকে সেখান থেকে নামিয়ে আনেন তারা।

উল্লেখ্য, গোটা মৌসুমজুড়ে মিরপুরে দর্শক সমাগম হয়নি বললেই চলে। আজ (মঙ্গলবার) শিরোপা নির্ধারণী ম্যাচ ছিল বলেই খেলা দেখতে আসেন অনেকে। প্রথমে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ ও আরিফুলের জোড়া ফিফটিতে ৭ উইকেটে ২৪০ রান করে মোহামেডান।

মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে পা হড়কালেও জিসান আলম, মোহাম্মদ মিঠুনের ফিফটির পর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের ৬৫ বলে ৭৮* রানের ইনিংসে শিরোপা নিশ্চিত হয় আবাহনীর।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেনবিস্তারিত পড়ুন

খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর তাকে বিশেষ সম্মান জানাতেবিস্তারিত পড়ুন

  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর