মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৬০ বাংলাদেশি লিবিয়ার বন্দিদশা থেকে ফিরছেন

লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটকে থাকা বাংলাদেশিদের মধ্যে ১৬০ জন দেশে ফিরছেন বলে জানিয়েছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশ দূতাবাসের ঐকান্তিক প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের দেশে পাঠানো হচ্ছে।

বুধবার (২৫ মে) রাতে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক বার্তায় বলা হয়, আইওএমের ভাড়া করা লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইট (ইউজেড২২২) ওই বাংলাদেশিদের নিয়ে ত্রিপোলির মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার বিকেল ৩টা ৪৫ মিনিটে উড্ডয়ন করে। বৃহস্পতিবার (২৬ মে) সকালে এই ফ্লাইটের ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।

লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবর্তনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন ও তাদের বিদায় জানান।

এ সময় ফ্লাইটটি যথাসময়ে পরিচালনা করার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার জন্য লিবিয়ার অভিবাসন অধিদপ্তর ও মেতিগা বিমানবন্দরসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ ও আইওএমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

সংশ্লিষ্টরা জানান, দূতাবাসের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের পর লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করা হয় এবং তাদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।

একইসঙ্গে দেশে প্রত্যাবাসনের জন্য আইওএমের নিকট পর্যায়ক্রমে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়।

তারই ধারাবাহিকতায় ১৬০ বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসন করা হলো। অবশিষ্টদেরও দ্রুত দেশে প্রত্যাবাসন করার করার জন্য দূতাবাসের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নিবিস্তারিত পড়ুন

গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী

বিগত সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রাম ও গুম-খুনে নির্যাতিতরা বীরের মর্যাদা পাবেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি: ভারতীয় হাইকমিশনার
  • ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: তারেক রহমান
  • নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়
  • ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান এখন ঢাকায়
  • কাদের-আরাফাতের ফোনালাপ : সংঘর্ষ-মারামারির ফুটেজ দেখালে টিভি চ্যানেল বন্ধ
  • শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ