সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২০২২ সালের মধ্যে স্মার্টকার্ড পাবেন সব ভোটার

একনেকের নতুন প্রকল্পে ২০২২ সালের মধ্যে দেশের সব ভোটারের হাতে স্মার্টকার্ড পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছে এনআইডি মহাপরিচালক। এছড়া ১০ থেকে ১৭ বছর বয়সীদেরও দেয়া হবে পরিচয়পত্র। আর জন্মের পর প্রত্যেক শিশু পাবে ইউনিক আইডি।

স্মাট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয় ২০১৬ সালের তেসরা অক্টোবর। কথা ছিল দেশের ৯কোটি ভোটারের হাতে এটি পৌছে যাবে ৪০০ দিনের মধ্যেই। কিন্তু কিছুদিন পেরোতেই স্মার্টকার্ড প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফ্রান্সের ওবারথু কোম্পানীর সাথে টানাপড়েন শুরু হয় নির্বাচন কমিশননের।

বেশ কয়েকদিনের স্থবিরতার পর কমিশনের নিজস্ব উদ্যোগে স্মার্টকার্ড তৈরি শুরু হলেও প্রায় ৫ কোটি ভোটার এখনো পায়নি স্মার্ট কার্ড। বাইরে রয়ে গেছে হারানো কার্ড কিংবা সংশোধিত স্মার্টকার্ডের পুনঃমুদ্রন। এরমধ্যে নতুন টানাপড়েন জাতীয় পরিচয় নিবন্ধন নিজেদের নিজেদের অধীনে নেয়ার প্রস্তাব তোলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সব আলোচনার অবসান ঘটিয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) আগামী ৫ বছরের জন্য ইসির অধীনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের আইডিএ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অনুমোদন দেয় একনেক। নতুন এই প্রকল্পের অধীনে ২০২২ সালের ১৮ বছরের ঊর্ধ্বে সকল নাগরিকের হাতে স্মার্টকার্ড পৌঁছে যাবে বলে জানিয়েছেন এনআইডি ডিজি।

এনআইডি ডিজি জানান, আমরা কনফিডেন্ট যে প্রকল্প পাশ হয়েছে সেটা ২০২২ সালের মধ্যে সকল নাগরিককে স্মার্টকার্ড প্রদান করবো।

এছাড়া ১০ থেকে ১৭ বছর বয়সীরা পাবে পেপার লেমেনেটিং কার্ড। আর জন্মের পরপরই প্রত্যেক শিশু পাবে ইউনিক আইডি।

তিনি বলেন, আমাদের একজন শিশু জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত ইউনিকার্ড প্রদান করবো। এটা আমরা আগামী বছর থেকে শুরু করবো। দ্বিতীয় ১০ বছরের বেশি যখন বয়স হবে তখন তাদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করবো।

বর্তমানে ১৪০টি সংস্থাকে সার্ভিস দেয় এনআইডি উইং। মহাপরিচালক জানান, নতুন এই প্রকল্পে সার্ভিসের আওতায় নিয়ে আসা হবে দেশের সকল সেবা সংস্থাকে।

একই রকম সংবাদ সমূহ

জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জানমালের নিরাপত্তায় সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন। রোববারবিস্তারিত পড়ুন

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রারবিস্তারিত পড়ুন

মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল

শ্রমিক অসন্তোষ মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টাকে নিজের কার্যালয়েবিস্তারিত পড়ুন

  • ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী দিশা গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ডে
  • বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি
  • রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্ট কেন্দ্রিক: রাষ্ট্রপতি
  • ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু: মীর শাহে আলম
  • পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে মজুরি বোর্ড ঘোষণা
  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন বেতনকাঠামোয় কবে বেতন পাবেন, জানালেন শিক্ষামন্ত্রী
  • এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্ভাব্য ২ ডিসেম্বর, সুযোগ পাবেন যারা
  • সংবিধান সংস্কারে লংমার্চ নয়, বিরোধীদের আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
  • জাটকা ইলিশ আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা
  • বিএনপি মাঠে নামলে পালানোর পথ পাবে না: বিরোধী দলকে মির্জা আব্বাস
  • গায়ের জোরে জুলাই সনদের বাস্তবায়ন চায় বিরোধীদল: রিজভী