মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২০ লাখ টাকা দেয়ার দাবি সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে

সড়ক দুর্ঘটনায় আহতদের নগদ ৫ লাখ এবং নিহতদের পরিবারকে ২০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানের দাবি করেছে যাত্রী কল্যাণ সমিতি। এছাড়া জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা তহবিল, ট্রাস্টি বোর্ড এবং সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিধিমালা প্রণয়নের দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

তিনি বলেন, ‘সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী এ ক্ষতিপূরণ নির্ধারণ রয়েছে। তবে আইন কার্যকর হলেও অর্থিক সহায়তা তহবিল ও বিধিমালা না প্রণয়ন হওয়াতে এ সহায়তা মিলছে না। কিন্তু নতুন আইনের আওতায় জরিমানা আদায় করা হচ্ছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইতিমধ্যে আমরা জেনেছি, আহতদের ক্ষতিপূরণ কমে ৩ লাখ ও নিহতদের ৫ লাখ করার পায়তারা চলছে। এ কারণে সাধারণ মানুষের পক্ষে আমরা আইন অনুয়ায়ী ক্ষতিপূরণ দাবি করছি। বিধিমালা না থাকায়, আইন হলেও সড়কের অরাজকতা, বিশৃঙ্খলা, ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধ হচ্ছে না। মালিকপক্ষের একচ্ছত্র আধিপত্যে সরকারের স্বদিচ্ছা থাকা সত্ত্বেও বাধাগ্রস্ত হচ্ছে।’

সড়কে আহত-নিহতদের ক্ষতিপূরণ যথাযথভাবে প্রেরণে ট্রাস্টি বোর্ড গঠনের বিষয়ে তিনি বলেন, ‘সরকারি সৎ ও যোগ্য লোক দিয়ে এ বোর্ড গঠন করে সহায়তা প্রদাণ করতে হবে। এ ট্রাস্টি বোর্ডে শুধু মালিক-শ্রমিক সংগঠনের নেতাদের কর্তৃত্ব থাকলে সাধারণ মানুষ ক্ষতিপূরণ হিসেবে যথাযথ সহায়তা পাবে না।’

একই রকম সংবাদ সমূহ

দুর্গাপূজায় বাড়লো ছুটি, বাড়লো অনুদানও

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে অনুদানের পরিমাণও বাড়িয়েছে সরকার। দুর্গাপূজার জন্যবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারেরবিস্তারিত পড়ুন

গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

দেশে চলমান পরিস্থিতি নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আগামীবিস্তারিত পড়ুন

  • আলোচনা করে সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • অপতথ্য রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দরকার : তথ্য উপদেষ্টা
  • নাশকতাকারীদের বিরুদ্ধে যে ঘোষণা দিলেন গয়েশ্বর
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা যেন নিপীড়নের শিকার না হন, সতর্ক সরকার
  • ১২৩ বছর বয়সেও চশমা ছাড়াই কোরআন পড়েন আব্বাস
  • পাকিস্তানের অনুমতি না পাওয়ায় ঢাকায় আসেনি রূপপুরের জ্বালানি
  • জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, জানতে রুল
  • রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর সার্থক ও সফল হয়েছে : হুমায়ুন কবির