মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লোহার অ্যাঙ্গেল দিয়ে পিটিয়ে হত্যা স্ত্রীকে

বরগুনার আমতলীতে স্ত্রী রাবেয়া বেগমকে (৩৫) লোহার অ্যাঙ্গেল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী ওলিউল্লাহকে (৪০) আটক করেছে পুলিশ।

সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত রাবেয়া বেগম উপজেলার চাওড়া ইউনিয়নের চন্দ্রা এলাকার আবদুল আজিজ মোল্লার মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গুলিশাখালী এলাকার মো. ছাত্তারের ছেলে ওলিউল্লাহ তার স্ত্রী রাবেয়া বেগমকে নিয়ে প্রায় ১০ বছর আগে আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডে বসবাস করতেন। প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হতো। এরই জেরে লোহার অ্যাঙ্গেল দিয়ে সোমবার সকালে পিটিয়ে অজ্ঞান করে।

স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে তারা এসে রাবেয়াকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একইসাথে পলাতক স্বামীকে পুলিশ আটক করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, পারিবারিক বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। স্বামী ওলিউল্লাহকে আটক করা হয়েছে। তদন্ত চলমান আছে।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

দুর্গাপূজায় বাড়লো ছুটি, বাড়লো অনুদানও

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে অনুদানের পরিমাণও বাড়িয়েছে সরকার। দুর্গাপূজার জন্যবিস্তারিত পড়ুন

গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

দেশে চলমান পরিস্থিতি নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আগামীবিস্তারিত পড়ুন

  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • ৬৮ শতাংশ নারী বাবার বাড়িতেও সহিংসতার শিকার হন
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা