বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৪০০ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অন্তঃসত্ত্বা কিশোরীর

ভারতের মহারাষ্ট্রের বীড জেলার এক কিশোরী গত ছয় মাস ধরে ৪০০-র বেশি ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন। ১৬ বছরের ওই কিশোরীর আরও অভিযোগ পুলিশও তাকে নির্যাতন করে। ওই কিশোরী এখন দুই মাসের অন্তঃসত্ত্বা।

চলতি সপ্তাহে থানায় অভিযোগ দায়ের হওয়ার পর এ ঘটনায় তিনজনকে আটক করেছে রাজ্য পুলিশ। বীড জেলার পুলিশ সুপার রাজা রামা স্বামী জানিয়েছেন, ওই কিশোরীর ধর্ষণের অভিযোগের ভিত্তিতে শিশুবিবাহ ও ধর্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এক পুলিশকর্মীও ধর্ষণে অভিযুক্ত। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

ওই কিশোরীর অভিযোগ, তার মা মারা যান বেশ কয়েক বছর আগে। আট মাস আগে তার বাবা বিয়ে দিয়ে দেন। শ্বশুরবাড়ির লোকেরা তাকে মারধর করে। খারাপ ব্যবহার করে। সেখান থেকে পালিয়ে বাবার কাছে ফিরে আসেন। কিন্তু বাবা আশ্রয় দেননি। তার পর বীড জেলার আম্বাজোগাই বাসস্ট্যান্ডে বাধ্য হয়ে ভিক্ষা চাওয়া শুরু হয় তার। এই সময় থেকে তার ওপর নির্যাতন শুরু হয়।

এক শিশু অধিকার রক্ষা কমিটিকে ওই কিশোরী জানান, বহু লোক তাকে নির্যাতন করেছে। থানায় বার বার অভিযোগ করতে গেলেও বিষয়টি আমলে নেয়নি পুলিশ।

সূত্র: আনন্দবাজার

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা