বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৫ লাখ টাকা পর্যন্ত খেলাপি ঋণ মামলা ছাড়াই অবলোপন

যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত খেলাপি ঋণ থাকলে ওই ঋণ কোনো মামলা ছাড়াই অবলোপন বা ব্যাংকের মূল হিসাব থেকে বাদ দেওয়া যাবে। একই সঙ্গে মৃত কোনো ব্যক্তির নামে বা তার একক মালিকানাধীন কোম্পানি বা প্রতিষ্ঠানের নামে থাকা যে কোনো অংকের খেলাপি ঋণ মামলা ছাড়াই অবলোপন করা যাবে। তবে অবলোপন করা ঋণের বিপরীতে শতবাগ প্রভিশন রাখতে হবে এবং ঋণ অবলোপনের পর মামলা দায়ের করতে হবে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে রোববার একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে সার্কুলারে জানানো হয়েছে। আগে এ ধরনের বিধান ছিল না।

সূত্র জানায়, ব্যাংক খাতের খেলাপি ঋণ কমাতে অবলোপনের নীতিমালা শিথিল করেছে। এ প্রক্রিয়ায় প্রায় ৪৪ হাজার কোটি টাকা খেলাপি ঋণ অবলোপন করে কমানো সম্ভব হবে। ইতোমধ্যে ব্যাংকগুলো ৫৫ হাজার কোটি টাকার খেলাপি ঋণ অবলোপন করেছে। ঋণ আদায় না হওয়ার কারণে এখন খেলাপি ঋণ কমাতে তা অবলোপন করার কৌশল নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

কেননা আন্তর্জাতিক অর্থ তহবিলের ঋণের শর্ত রয়েছে ২০২৬ সালের মধ্যে খেলাপি ঋণের হার বেসরকারি ব্যাংকের ৫ শতাংশ ও সরকারি ব্যাংকে ১০ শতাংশে নামিয়ে আনতে হবে। ব্যাংক খাত সংস্কারের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত রোডম্যাপে আগামী ২০২৬ সালের জুনের মধ্যে খেলাপি ঋণের হার কমিয়ে ৮ শতাংশের নিচে নামানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে মোট ঋণের মধ্যে খেলাপি ঋণ ৯ শতাংশ বা ১ লাখ ৪৬ হাজার কোটি টাকা।

সার্কুলারে বলা হয়, খেলাপি ঋণের হার কমানোর পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর অংশ হিসাবে এ সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারে অবলোপন করা ঋণ আদায়ে একটি আলাদা ইউনিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এক অনির্ধারিত সফরে দিল্লি গেছেন। সোমবারবিস্তারিত পড়ুন

গুজরাটে ‘পবিত্রকরণ রিচুয়াল’-এর নামে নারীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়াল সোশ্যাল মিডিয়ায়

ভারতের গুজরাট রাজ্যের সুরেন্দ্রনগর জেলায় এক ভয়ংকর ঘটনা উদ্‌ঘাটন করেছে পুলিশ। ধর্মীয়বিস্তারিত পড়ুন

দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?