শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৮ম শ্রেণি পাস এমবিবিএস ‘চিকিৎসক!’ ভিজিট ৫০০ টাকা!

২০১৭ সালে মাগুরায় এবং ২০১৩ সালে কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালতের হাতে ধরা পড়েছিলেন খোরশেদ আলম। দু’বারই তার কারাদণ্ড হয়েছিল।

পড়ালেখা মাত্র অষ্টম শ্রেণি পর্যন্ত। পেশা মেডিকেলের ওয়ার্ডবয়। কিন্তু ছদ্মবেশে তিনি আবার বিশেষজ্ঞ চিকিৎসক। এমনকি এমবিবিএসের পাশাপাশি এফসিপিএস এবং এমডি ডিগ্রিও রয়েছে তার।

অবশ্য এর আগেও দু’বার ধরা পড়ে জেলে গিয়েছিলেন খোরশেদ আলম। তবুও ছাড়েননি ছদ্মবেশ ধারণ করে চিকিৎসা দেওয়া। এবার তৃতীয়বারের মতো আটক হলেন তিনি।

মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার কর্নেলহাট এলাকায় চেম্বার খুলে গত ছয় মাসের বেশি সময় ধরে চিকিৎসা সেবা চালিয়ে যাছিলেন খোরশেদ আলম নামে এ ভুয়া চিকিৎসক। অভিজ্ঞতা বলতে, অষ্টম শ্রেণি পাস করে ঢাকা মেডিকেলে অস্থায়ী ওয়ার্ডবয়ের কাজ করেছেন কিছুদিন। আর তাতেই তিনি হয়ে ওঠেন পরিপূর্ণ চিকিৎসক। যেন চিকিৎসা বিজ্ঞানের সব কিছুই তার নখদর্পনে চলে আসে। রোগী দেখে ভিজিট নিতেন ৫০০ টাকা।

চট্টগ্রামেই রয়েছে তার দু’টি পৃথক চেম্বার। চেম্বারগুলোর সাইনবোর্ড এবং ভিজিটিং কার্ডে লেখা রয়েছে এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (মেডিসিন), এমডি (নিউরোলজি) নামের নানা বহর। আর বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন নিউরোমেডিসিন, ডায়াবেটিস এবং মেডিসিন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম জোনের উপ কমিশনার আবদুল ওয়ারিশ বলেন, ‘নানাভাবে আমাদের কাছে এ ভুয়া চিকিৎসকের তথ্য আসছিল। সব তথ্য নিশ্চিত হওয়ার পরেই পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেছে।’

সিএমপি পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মুকুর চাকমা জানান, ২০১৭ সালে মাগুরায় এবং ২০১৩ সালে কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালতের হাতে ধরা পড়েছিলেন খোরশেদ আলম। দু’বারই তার কারাদণ্ড হয়েছিল। জেল থেকে ছাড়া পেয়ে তিনি সেই জেলা পরিবর্তন করে অন্য জেলায় গিয়ে তার চিকিৎসা প্রতারণা শুরু করেন।

আকবর শাহ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জহির হোসেন জানান, ভুয়া চিকিৎসক খোরশেদ আলমের বিরুদ্ধে এবার আর ভ্রাম্যমাণ আদালত নয়, জালিয়াতি এবং প্রতারণার অভিযোগে আকবরশাহ থানায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
সৌজন্যে: সময় নিউজ

একই রকম সংবাদ সমূহ

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স প্রস্তাব বিএনপি সংসদ সদস্যের

সামাজিক অনুষ্ঠানে বিপুল অর্থের অপচয় রোধ করতে বিদেশের মতো বাংলাদেশেও কঠোর অতিথিবিস্তারিত পড়ুন

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি

আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদবিস্তারিত পড়ুন

দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী