মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অসহায় নাসরিনের পাশে ‘মানবিক কলারোয়া ফাউন্ডেশন’

কলারোয়ায় আলাইপুর গ্রামের অসুস্থ্য নাসরিন সুলতানার পাশে দাঁড়িয়েছে ‘মানবিক কলারোয়া ফাউন্ডেশন’।

মঙ্গলবার (৬ জুলাই) বিকালে উপজেলার কয়লা ইউনিয়নের ১নং ওয়ার্ড আলাইপুর গ্রামের সানাপাড়ায় নাসরিন সুলতানার বাড়িতে গিয়ে অসুস্থ পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সংগঠনটির নেতৃবৃন্দ।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক কাজী হাসিবুল হোসেন রিয়াজ জানান, ‘দীর্ঘদিন যাবৎ নাসরিন সুলতানা বিভিন্ন রোগে ভুগছিলেন। অর্থের অভাবে ঠিক মতো চিকিৎসা করতে পারছিলেন না। লকডাউনের শুরু থেকেই তার স্বামী ঠিক মতো রোজগার করতে না পারায় অসহায়ত্বের মধ্যে পড়েন পরিবারটি।
এমন অবস্থায় মানবিক কলারোয়া ফাউন্ডেশন এর হেল্পলাইন নাম্বারে তাদের ফোন কল পেয়ে সেখানে সেখানে গিয়ে দেখেন নাসরিন সুলতানার শারীরিক ও পারিবারিক অবস্থা অত্যন্ত খারাপ। বিষয়টি ফাউন্ডেশনের দু’জন দাতা সদস্য জানতে পেরে নগদ ১০ হাজার টাকা অসুস্থ নাসরিন সুলতানাকে প্রদান করা হয়।’

কাজী হাসিবুল হোসেন রিয়াজ আরো জানান, ‘মানবিক সহায়তা হিসেবে ১০হাজার টাকা নাসরিন সুলতানার স্বামীর হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি সুস্থ না হওয়া পর্যন্ত তার সকল চিকিৎসার খরচ মানবিক কলারোয়া ফাউন্ডেশন বহন করবে।’

এসময় আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের যুগ্ন সাধারণ সম্পাদক আফ্রিদি হাসান তানভীর, প্রচার ও সমাজসেবা বিষয়ক সম্পাদক এ.এস.এম. নাসিম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত