বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৫০ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার সমাপণী

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় ৫০ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার( ১২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে বালক গ্রুপের ফুটবলে  ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশনকে পরাজিত করে খোর্দ্দ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বালিকা গ্রুপের ফুটবলে কয়লা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে শাকদাহ বালিকা বিদ্যালয়কে পরাজিত করে ।
কাবাডি  (বালক) চ্যাম্পিয়ান হয়েছে চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয় ও রানার্স আপ হয়েছে ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন। এছাড়া কলারোয়া গালর্স পাইলট হাইস্কুল ভেন্যুতে বালিকাদের হ্যান্ডবল ও কাবাডি তে চ্যাম্পিয়ান হয় রামকৃষ্ণপুর সৈয়দ কামাল বকত বালিকা বিদ্যালয় ও কাবাডি বালকদের খেলায় চ্যাম্পিয়ান চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয় ও রানার আপ হয় কে,এল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও হ্যান্ডবল বালকে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ও রানার আপ হয় কয়লা মাধ্যমিক বিদ্যালয়।
এ দিকে, দাবা (বালক) বড়দের গ্রুপে চ্যাম্পিয়ান সরকারি পাইলট হাইস্কুলের বিদ্যা রায় ও রানার আপ খোর্দ্দ মাধ্যমিক বিদ্যালয়ের সাব্বির ইসলাম, দাবার মধ্যম গ্রুপে চ্যাম্পিয়ান কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের তোহা বিশ্বাস ও রানার্সআপ হয় সরকারি পাইলট হাইস্কুলের নাইমুর রহমান।  অনুরুপভাবে  দাবা বালিকা বড় গ্রুপে চ্যাম্পিয়ান সরকারি পাইলট হাইস্কুলের সিন্থিয়া রাহা ও রানারআপ হয় কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের পিংকি, মধ্যম বালিকা গ্রুপে চ্যাম্পিয়ান কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের মিম খাতুন ও রানার আপ সরকারি পাইলট হাইস্কুলের শামিমা আরা তুলি।
বিপুল সংখ্যক ছাত্র – ছাত্রী ও ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে ফুটবল খেলাগুলি পরিচালনা করেন ফারুক হোসেন স্বপন, মাসউদ পারভেজ মিলন, কামরুজ্জামান বাবু ও সাজেদুল করিম তপু।  অন্য খেলাগুলি পরিচালনা করেন আঃ গফুর, আঃ মান্নান, আমিরুল ইসলাম, মাহফুজা খানম, জামিলা খাতুন,স্বপন চৌধুরী, শেখ সেলিম, শফিকুল ইসলাম, আবুল কামাল আজাদ। খেলার ধারাভাষ্যে ছিলেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন। উল্লেখ্য, সোমবার(১১ সেপ্টেম্বর) একই ভ্যেনুতে উপজেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধণী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও সহকারী কমিশনার( ভূমি) রিফাতুল ইসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই

কামরুল হাসান: কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্মবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত