বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি-জামায়াতের হরতাল ঘিরে সাতক্ষীরার কলারোয়ায় কঠোর অবস্থানে পুলিশ

কলারোয়া প্রতিনিধি: রবিবার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা বিএনপির পর জামায়াতের ডাকা হরতালকে ঘিরে নাশকতা মোকাবেলায় সাতক্ষীরার কলারোয়ায় সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কলারোয়ার গুরত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে।
শনিবার সন্ধ্যা থেকেই নাশকতা মোকাবেলায় কলারোয়ায় বিভিন্ন গুরত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় পুলিশের অতিরিক্ত মোতায়েন করা হয়েছে।
তবে শনিবার রাত পর্যন্ত কলারোয়ার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
থানা পুলিশ সূত্র জানায়, হরতালকে কেন্দ্র করে বিক্ষোভ কিংবা যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে কলারোয়া থানার বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, আমি কলারোয়া থানায় যোগদানের পূর্বে বিগত ১৩-১৪ সালে ভয়াবহ নাশকতার কথা শুনেছি এবং জেনেছি এজন্য কিভাবে দুষ্কৃতিকারীদের দমন করতে হবে এমন অভিজ্ঞতা আমার রয়েছে। এজন্য থানার গুরত্বপূর্ণ স্থান এবং স্থাপনার নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। গুরত্বপূর্ণ পয়েন্টগুলোতে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা। জ্বালাও-পোড়াও যাতে না হয় সেজন্য জেলা পুলিশের সবকটি ইউনিট কাজ করছে।
তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা ও জানমালের জন্য হুমকি এমন যেকোন কর্মসূচি কলারোয়াতে হতে দেয়া হবে না। হরতালে যারা নাশকতামূলক কর্মকাণ্ড করবে তাদের ছাড় দেয়া হবে না। হরতালের সমর্থনে বিক্ষোভ কিংবা ভাঙচুর, জ্বালাও-পোড়াও করলে তা শক্ত হাতে দমন করা হবে।
অন্যদিকে বিএনপি-জামায়াতের কর্মসূচিকে ঘিরে কলারোয়ায় সহ সাতক্ষীরা জেলার যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে এলিট ফোর্স র‌্যাব।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ

মোস্তফা হোসেন বাবলু : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়ায় অসহায় ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার