জুলাই, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাতক্ষীরায় তিন সাংবাদিক, শিক্ষিকা ও র্যাব সদস্যসহ ২৯ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে তিন সাংবাদিক, এক কলেজ শিক্ষিকা ও এক র্যাব সদস্যসহ ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ৫৬৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্তরা হলেন, সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান হাবিব, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক অসিম বরণ চক্রবর্তী, তার স্ত্রী ছফুরুন নেছা মহিলা কলেজের শিক্ষিকা পম্পাবতী মূখার্জি, দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি এড. দিলিপবিস্তারিত পড়ুন
কলারোয়ায় মৎস্য সেক্টরের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন

কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষ্যে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। বুধবার (২২জুলাই) বেলা ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে কলারোয়া উপজেলা পরিষদ হলরুমে এ প্রামাণ্য চিত্র প্রদর্শন ও আলোচনা সভায় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রবীন্দ্র নাথ মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- সহকারী মৎস্য অফিসার শরিফুল ইসলাম ও ক্ষেত্রেসহকারী হারুন-অর-রশদি। অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন দপ্তরের সকারী কর্মকর্তা ও মৎস্যচাষীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য- জাতীয় মৎস্যবিস্তারিত পড়ুন
বাগআঁচড়া এলাকায় পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত

যশোরের শার্শা উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিদিন ভারত থেকে বানের পানির মত আসছে মদ, গাঁজা, চারস ও ফেনসিডিল। সেই সাথে চলছে পুলিশের অভিযান। এতে মাদক ব্যাবসা থেমে না থাকলেও বেকায়দায় পড়েছে মাদক ব্যাবসায়ীরা। এক সপ্তাহর ব্যবধানে বাগআঁচড়া এলাকা থেকে পুলিশ ৪’শ বোতল ফেনসিডিল, দু’কেজি গাঁজা, দুটি মটর সাইকেল, একটি ইজিবাইক ও ৪ আসামি আটক করেছে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, তার নেতৃত্বে আজ বুধবার বিকালে বাগবিস্তারিত পড়ুন
শার্শা সীমান্তে বিজিবির কড়া নজরদারীর কারণে আসছেনা ভারতীয় গরু

যশোরের বিভিন্ন সীমান্ত জুড়ে বিজিবি’র টহল জোরদার করা হয়েছে। যে কারণে ভারত থেকে চোরাপথে গরু আসছেনা বললেই চলে। কোরবানি উপলক্ষ্যে সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে প্রতিবছর ভারতীয় গরু চোরাচালান হলেও এবার তা হয়নি। তাই লাভের মুখ দেখতে চলেছে দেশের খামার মালিকরা। ভারতীয় গরু আসা বন্ধ হওয়ায় খামারিরা আশা করছেন এবার নিজেদের পালা গরুর ভাল দাম পাবেন। কোরবানিকে কেন্দ্র করে প্রতি বছর যশোরের সীমান্তঘেঁষা বাগআঁচড়া সাত মাইল পশু হাট ভারতীয় গরুর কারনে জমেবিস্তারিত পড়ুন
মণিরামপুরে আইন শৃংখলা কমিটির মাসিক সাধারণ সভা

মণিরামপুর উপজেলা পরিষদের মাসিক সাধারণ উন্নয়ন ও আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা সমূহে প্রধান অতিথির বক্তব্য রাখেন এলজিআরডি মন্ত্রনালয়ের মাননীয় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি)। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানমের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান,বিস্তারিত পড়ুন
কেশবপুরে মৎস্য সেক্টরে অগ্রগতি বিষয়ে প্রামান্যচিত্র প্রদর্শন

যশোরের কেশবপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে ২য় দিন বুধবার মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে প্রামান্যচিত্র প্রদর্শন উপজেলার কাটাখালি মাছ বাজারে অনুষ্ঠিত হয়েছে। “মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রামান্যচিত্র প্রদর্শন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজিব সাহা ও সহকারী উপজেলা মৎস্য অফিসার এস এম আলমগীর কবীর। প্রামান্যচিত্র প্রদর্শন অনুষ্ঠানে মৎস্য চাষী ও মৎস্য ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।
শার্শার সাতমাইল হাটে গরু আছে ক্রেতা কম

দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় পশুর হাট যশোরের সাতমাইল হাটে কোরবানির পশুর সরবরাহ ভাল হলেও ক্রেতা না পেয়ে হতাশা প্রকাশ করেছেন স্থানীয় খামারিরা। তারা বলছেন, করোনাভাইরাস প্রার্দুভাবের কারণে এ বছর কোরবানি নিয়ে মানুষের মধ্যে কোনো আগ্রহ নেই। গত বছর এ সময়ে রাস্তায়, হাটে, খামারে ক্রেতারা কোরবানির জন্যে ঘোরাঘুরি করেছে; কিন্তু এবার দেখা মিলছে না। যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে বসে জেলার বৃহৎ সাতমাইল হাট। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে এ হাট থেকেবিস্তারিত পড়ুন
কপিলমুনি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, দু’সপ্তাহেও মোটিভ হয়নি

পাইকগাছার কপিলমুনিতে ব্যবসায়ী আনারুল হত্যার দু’সপ্তাহ অতিবাহিত হলেও পুলিশ অদ্যবধি ঘটনার মোটিভ উদঘাটন, ঘটনায় জড়িত কাউকে শনাক্ত কিংবা আটক করতে পারেনি। গত ৯ জুলাই সকাল ১০টার দিকে উপজেলার কপিলমুনির সিলেমানপুর মৌজার চরবিলের নিজ চিংড়ী ঘেরের বাসা থেকে উলঙ্গ ও ঝুলন্ত অবস্থায় থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। আনারুল গোপাল গাজীর জামাতা ও তালার প্রসাদপুর গ্রামের মৃত মোস্তফা সরদারের ছেলে। ঘটনায় পরের দিন নিহতের ভাই শাহিনুর সরদার (২৮) বাদী হয়ে অজ্ঞাত আসামীবিস্তারিত পড়ুন
২২জুলাই: দেশে করোনায় ৪২ জনের মৃত্যু, ২৭৪৪ রোগী শনাক্ত

নতুন করোনাভাইরাসে দেশে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে; এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৫১ জনে। একদিনে আরও ২ হাজার ৭৪৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২ লাখ ১৩ হাজার ২৫৪ জন হয়েছে। আইইডিসিআরের ‘অনুমিত’ হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৮০৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ ঘণ্টায়। তাতে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল মোট ১ লাখ ১৭ হাজার ২০২বিস্তারিত পড়ুন
নিন্দা ও প্রতিবাদ
পাটকেলঘাটায় সাংবাদিক মফিদুলের উপর হামলায় ঘটনায় মামলা

দৈনিক খুলনাঞ্চল পত্রিকার পাটকেলঘাটা প্রতিনিধি সাংবাদিক এস.এম মফিদুল ইসলামের উপর জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাটকেলঘাটা থানায় একটি মামলা হয়েছে। মামলা নং- ১৩। মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯ টার দিকে সাংবাদিক মফিদুল ইসলাম তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি হতে বের হন। কুমিরা বাদামতলা সংলগ্ন বাড়ি হতে বের হয়ে রাস্তার উপর উঠলে পূর্ব হতে ওৎ পেতে থাকা কতিপয় ব্যক্তিরা সাংবাদিক মফিদুলের উপর অতর্কিতবিস্তারিত পড়ুন

