জুলাই, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান আ. মজিদের মৃত্যু, শোক

সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি, ঝাউডাঙ্গা ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও ঝাউডাঙ্গা কলেজ ম্যানেজিং কমিটির সদস্য সরদার আব্দুল মজিদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সরদার আব্দুল মজিদ বুধবার (২২ জুলাই) অনুমান দিবাগত ভোর ৪টায় ঝাউডাঙ্গাস্থ নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এদিকে সরদার আব্দুল মজিদ এর মৃত্যুতেবিস্তারিত পড়ুন
যবিপ্রবির ল্যাবে বিভাগের ৪ জেলায় নতুন শনাক্ত ৭৬

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে গত ২৪ ঘন্টায় ২৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৭৬ জনের করোনা পজিটিভ এবং ১৮৯ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। যবিপ্রবি জিনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। আজকের (২২ জুলাই) ঘোষিত করোনার টেস্টের ফলাফলে যশোরের ১৪৩ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের, মাগুরার ৪৬ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের, সাতক্ষীরার ৫১ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের ওবিস্তারিত পড়ুন
বানভাসিদের পাশে সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি

সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি’র উদ্যোগে উপকূলের বানভাসিদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সাতক্ষীরা জেলার আশাশুনির চাকলা এবং খুলনা জেলার কয়রার বেদকাশি পয়েন্টে উপহার সামগ্রী বিতরণ করা হয়। মুষলধারে বৃষ্টির মধ্যেও সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি’র স্বেচ্ছাসেবকরা উপহার নিয়ে পৌঁছে যান বানভাসিদের দ্বারে দ্বারে। ইয়ুথ সোসাইটি ফাউন্ডেশন, প্রদৃপ্ত-সহ বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতায় এ-কার্যক্রম পরিচালনা করা হয়। এ প্রসঙ্গে সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি’র অন্যতম সংগঠক শাহিন বিল্লাহ বলেন, মাতৃভূমির প্রতি দায়িত্ব ওবিস্তারিত পড়ুন
সিভিএফ থিমেটিক অ্যাম্বাসেডর হলেন সায়মা ওয়াজেদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ক্লাইমেট ভলনারেবল ফোরামের (সিভিএফ) থিমেটিক দূত হিসাবে মনোনীত হয়েছেন।বুধবার (২২ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্র মন্ত্রণালয়। সিভিএফ’র চারজন দূত মনোনীত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল। অন্য তিনজন হলেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ কামাল, ফিলিপাইনের ডেপুটি স্পিকার লরেন লেগ্রেডা ও কঙ্গোর জলবায়ু বিশেষজ্ঞ তোসি মাপ্নু। এর আগে তিনি দীর্ঘদিন ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞ হিসেবে মানসিক স্বাস্থ্যবিস্তারিত পড়ুন
যবিপ্রবির ছয় কর্মকর্তা-কর্মচারীর নামে মামলা, নিরাপত্তা প্রহরী বরখাস্ত

সোমবার (২০ জুলাই) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সেকশন অফিসার ও কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক এ টি এম কামরুল হাসানের অফিস কক্ষে ভাংচুর ও তাকে লাঞ্ছিতের ঘটনায় ছয় জন কর্মকর্তা-কর্মচারীর নামে মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে গ্রেপ্তারকৃত নিরাপত্তা প্রহরী বদিউজ্জামান বাদলকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক এ টি এম কামরুল হাসান বাদী হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরবিস্তারিত পড়ুন
করোনায় আক্রান্ত আরেক ঐশ্বরিয়া

দক্ষিণ ভারতীয় কন্নড় অভিনেত্রী ঐশ্বরিয়া অর্জুনও করোনায় আক্রান্ত। গত সোমবার ইনস্টাগ্রাম পোস্টে তিনি এ খবর জানান। তবে তিনি ভালো আছেন। ইনস্টাগ্রাম পোস্টে ঐশ্বরিয়া লেখেন, ‘আমার কোভিড-১৯ টেস্টে পজিটিভ এসেছে। আমি এখন হোম কোয়ারেন্টিনে আছি। পেশাদার চিকিৎসকদের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মানছি। আমার সঙ্গে যাঁরা যোগাযোগ করতে চেয়েছিলেন, তাঁরা নিজেদের দিকে খেয়াল রাখুন। বাসায় থাকুন, ভালো থাকুন। প্লিজ মাস্ক পরুন। আমার পরবর্তী অবস্থা আপনাদের জানাব।’ ঐশ্বরিয়ার বাবা দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা অর্জুন সারজা বেঙ্গালুরুবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এ্যাড. হাবিব ফেরদাউস শিমুল করোনায় আক্রান্ত

সাতক্ষীরা জজ কোর্টের এপিপি ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাবিব ফেরদাউস শিমুল (৪২) করোনায় আক্রান্ত হয়েছেন। সম্প্রতি করোনা উপসর্গ দেখা দিলে ১৮ জুলাই তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে তার রিপোর্ট পজিটিভ আসে। সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। তিনিসহ সাতক্ষীরা আইনজীবী সমিতির সভাপতি বিজ্ঞ আইনজীবী এম শাহ আলম সকলের কাছে দোয়া কামনা করেছেন।এ পর্যন্ত সাতক্ষীরায় পাঁচজন আইনজীবী করোনায় আক্রান্ত হয়েছেন যার মধ্যেবিস্তারিত পড়ুন
পকেটে পয়সা নেই, খরচ কিসের

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তার মোড়ে যাত্রীর অপেক্ষায় মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন মো. আনিসুজ্জামান। মাস্ক পরা যুবকটির চোখে বিষণ্নতার ছাপ। রাইড শেয়ারিং সেবা পাঠাওয়ের মাধ্যমে মোটরসাইকেলে যাত্রী বহন করেন। কিন্তু এক জায়গায় দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখে অনুমান করা যায়, এখন যাত্রী পাওয়া কঠিন। অকপটে জানালেন, যা উপার্জন, তা দিয়ে চলতে কষ্ট হয়।| দেশে করোনাভাইরাসের অর্থনৈতিক প্রভাব দিন দিন প্রকট হচ্ছে। অনানুষ্ঠানিক খাতে যুক্ত ব্যক্তিরা কাজ হারাচ্ছেন। শহর ছেড়ে গ্রামের দিকে ফিরে যাচ্ছেনবিস্তারিত পড়ুন
পাপুলের স্ত্রী ও শ্যালিকা দুদকের মুখোমুখি

লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা ইসলাম ও শ্যালিকা জেসমিন ইসলামকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সকাল ১০টার দিকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হন তারা। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন, দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দীন তাদের জিজ্ঞাসাবাদ করছেন। এর আগে, গত ১৭ জুন অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য এমপি পাপুল, তার স্ত্রী, মেয়ে ওয়াফা ইসলাম ও শ্যালিকাকেবিস্তারিত পড়ুন
যশোরে আদ-দ্বীন হাসপাতালে সেবার নামে অনিয়মের অভিযোগ

অসুস্থ হলেই আমরা ছুটে যাই হাসপাতালে। ভরসা খুঁজি একজন চিকিসকের। কিন্তু হাসপাতালে চিকিৎসার নামে রোগীদের হয়রানি করা হয়। যশোরের আদ-দ্বীন সাকিন মেডিকেল কলেজ হাসপাতালে চলছে রমরমা অপারেশন ব্যবসা। সাধারণ রোগী নিয়ে যাওয়া হলো তাদের দেওয়া হয় না পরিপূর্ণ সেবা। তবে অপারেশন করানো হবে শুনলে কদর দ্বিগুন বেড়ে যায় হাসপাতাল কর্তপক্ষের। কিন্তু নরমাল ডেলিভারির কথা বললে হাসপাতাল কর্তৃপক্ষের কোন সেবামূলক পদক্ষেপ গ্রহণ করে না। যশোরের কেবশপুর উপজলোর বাসিন্দা মো. কাওছার হোসেনের শশুরবিস্তারিত পড়ুন

